আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় চাঁই বুননে ব্যস্ত কারিগররা

গজারিয়ায় চাঁই বুননে ব্যস্ত কারিগররা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে চাঁই বুনন কাজে ব্যস্ত কারিগররা। অন্যান্য ব্যবসার পাশাপাশি চাঁই কারিগররা পিছিয়ে নেই কোন ক্ষেত্রে। তাদের প্রচেষ্টা চলছে জীবন যুদ্ধে জয়ী হতে। এখন খাল বিল, নদী নালায় নতুন পানি উঠতে শুরু করেছে। সেই সাথে দেশীয় মাছের প্রজনন হওয়ায় মাছের সংখ্যাও বাড়ছে। দেশীয় মাছের স্বাদ নিতে গ্রামের খালে এবং উন্মুক্ত জলাশয়ে চাঁই পেতে মাছ ধরছে গ্রামের মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
তাই চাহিদার সামাল দিতে এবং মৌসুমী আয়ে চাঁই বুননে ব্যস্ত সময় পার করছে কারিগররা। শুধু ঘরের কর্তা ব্যক্তি নয়, চাঁই বুনন কাজে সহযোগিতা করছে স্ত্রী, পুত্র, ভাই, বোন, বৃদ্ধ মা ও বাবা। তাদের সহযোগিতায় অনেকটাই এগিয়ে যায় এ বুননের কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়াকান্দি গ্রামে অর্ধশত হিন্দু পরিবারের কেউ বাড়ির আঙ্গিনায় কিংবা ঘরের বারান্দায়, কেউবা আবার বাড়ির পাশে ফাঁকা জায়গায় বসে আপন মনে বাঁশ কাটছেন আবার কেউ সলা করছেন। সব মিলিয়ে চাঁই তৈরীতে চরম ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এ কাজে বসে নেই কেউই। ধাপে ধাপে চাঁই তৈরীর কাজ শেষে সেগুলো থরে থরে সাজিয়ে রাখাসহ নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। শিশু কিশোর থেকে শুরু করে পরিবারের সবাই হাত লাগিয়েছেন এসব কাজে।
জানা যায়, নয়াকান্দি গ্রামের চাঁই কারিগররা বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে লোন নিয়ে আবার কেউ কেউ বড় ব্যবসায়ীদের কাছ খেকে দাদন নিয়ে বাঁশ কিনে চাঁই তৈরি করে থাকেন। এসব চাই বিক্রি করেই নয়াকান্দি গ্রামের অর্ধশত পরিবারের সংসার চলে।
উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কারিগর নারায়ণ চন্দ্র সরকার জানান, প্রতি বছর মাঘ মাসে চোখের দৃষ্টিতে অনুমান করে ১৮০ থেকে ২০০ টাকার প্রতিটি বাঁশ কিনতে হয়। এরপর বাঁশ সাইজ মত কেটে পানিতে ভিজিয়ে রেখে শলা তৈরি করতে হয়। প্রতি সপ্তাহের তিনদিন বাঁশ থেকে শলা তৈরি করে এবং বাকি চারদিন দিনমজুরি দিয়ে জীবিকা নির্বাহ করে। সরকারি সহায়তায় সহজ শর্তে এবং বিনা সুদে ঋণ পেলে একটু ভালো ভাবে জীবন কাটানোর আশা প্রকাশ করেন নারায়ণ চন্দ্র সরকার। শুধু নারায়ণ চন্দ্র সরকার নন, এভাবে অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে এ মৌসূমী আয় থেকে।
কথা হয় পার্শ্ববর্তী জেলা কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে আসা চাই বিক্রেতা কামাল হোসেনের সাথে। তিনি জানান, প্রতিটি চাঁই গড়াসহ ১২০ থেকে ১২৫ টাকা করে বিক্রি করছে। গড়া বাদে বিক্রি করছে ১০০ টাকায়। নিজে চাঁই না বানিয়ে কারিগরদের কাছ থেকে কিনে এনে বাণিজ্যিক ভাবে বিক্রি করে সংসার ও ছেলে মেয়ের লেখা পড়ার খরচ চালানোর জন্য এ মৌসুমী ব্যবসা করেন বলে জানান তিনি।
স্থানীয় শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ দেওয়ান জানান, চাঁই তৈরি কুটির শিল্পের আওতায় পড়ে। আর্থিক সমস্যার কারণে জেগে উঠতে পারছে না এ শিল্প। সরকারি সহায়তা পেলে তারা আরো স্বচ্ছল হতে পারত।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় চাঁই বুননে ব্যস্ত কারিগররা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় চাঁই বুননে ব্যস্ত কারিগররা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত