মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার নদী বিধৌত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫১ জন খামারী ও নারী-পুরুষের মাঝে ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব প্রানী বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রিগান মোল্লা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক প্রমুখ।
এসময় খামারীদের মাঝে ৯৮ টি ছাগল, ১২৯ টি ভেড়া, ৩১৭১ টি হাঁস ও ১৮০০ টি মুরগি বিতরণ করে। এছাড়া ঘর বানানোর জন্য ভেড়া ও ছাগলের খামারীদের ১১ হাজার ৪০ টাকা এবং হাঁস ও মুরগী পালনে খামারীদের ৮ হাজার ৮৩৯ টাকা করে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সরকার আপনার নিজের পায়ে দাঁড়াতে সরকারি ভাবে ছাগল, বেড়া, হাঁস মুরগি বিতরণ করছেন। আপনারা ভালো ভাবে এগুলো লালন পালন করবেন। কেউ এগুলো বিক্রি করবেন না দেখবেন একদিন এগুলো নিয়ে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৫

মতামত