মুন্সীগঞ্জের গজারিয়ায় জনকল্যাণ সমিতির মালিকানাধীন জায়গায় নির্মিত হাসপাতালের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এঘটনায় ও সমিতির যুগ্ম মহাসচিব আশরাফুল করিম বাবু (৬০) গজারিয়া থানায় একজনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ২ থেকে ৩জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতি দান সূত্রে প্রাপ্ত ভূমিতে একটি হাসপাতাল নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে সমিতির হাসপাতাল প্রাঙ্গণে জোরপূর্বক ঘর তোলার কাজ শুরু করে জমি দখলের অপচেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন।
এ সময় সমিতির যুগ্ম মহাসচিব আশরাফুল করিম বাবুল বলেন,সমিতির জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হাসপাতালের জমিটি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে প্রতিপক্ষ লোকজন। এতে বাঁধা দেওয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
অভিযুক্ত প্রতিপক্ষ মোসা. বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজের জায়গায় ঘর তুলতে গিয়েছি। অন্য কারও জায়গায় যাইনি। বরং তারা অন্যায়ভাবে আমার জায়গায় ঘর নির্মাণের কাজে বাধা দিচ্ছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আরমান হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত