করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (শস্য) অতিরিক্ত উপপরিচালক ড. মো. আনোয়ারুল ইসলাম,সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার ওসি (তদন্ত) সাব্বির হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক-কৃষাণী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় জাতের বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
মতামত