আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় জান্নাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

 মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও কয়েক'শো এলাকাবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধনকারীরা বলেন, জান্নাত হত্যাকাণ্ডের পর ১৮ দিন পেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো আসামি আটক হয়নি যা হতাশাজনক। ঘটনার এতদিন পরও এ ঘটনায় জড়িত কেউ আটক না হওয়ার ঘটনা প্রমাণ করে এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে।

মানববন্ধনে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি সদস্য মামুন রাঢ়ী বলেন, 'জান্নাত একজন প্রতিবাদী যুবক ছিল, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেফতার ও ফাঁসি চাই।'

এদিকে মানববন্ধনকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত হন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাব্বির হোসেন। এ সময় মানববন্ধনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ' ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুততম সময়ের ভেতর তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।'

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা যায়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় জান্নাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় জান্নাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

 মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও কয়েক'শো এলাকাবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধনকারীরা বলেন, জান্নাত হত্যাকাণ্ডের পর ১৮ দিন পেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো আসামি আটক হয়নি যা হতাশাজনক। ঘটনার এতদিন পরও এ ঘটনায় জড়িত কেউ আটক না হওয়ার ঘটনা প্রমাণ করে এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে।

মানববন্ধনে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি সদস্য মামুন রাঢ়ী বলেন, 'জান্নাত একজন প্রতিবাদী যুবক ছিল, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেফতার ও ফাঁসি চাই।'

এদিকে মানববন্ধনকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত হন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাব্বির হোসেন। এ সময় মানববন্ধনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ' ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুততম সময়ের ভেতর তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।'

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা যায়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত