আপডেট : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ঝুঁকি নিয়েই এলপিজি সিলিন্ডারে চলছে অটোরিকশা.

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজি চালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার। যাত্রীদের আসনের পেছনে দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে এসব সিলিন্ডার। এতে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি হয়ে কালীপুরা ট্রলার ঘাট সড়কে চলাচলকারী অন্তত ২৪টি সিএনজি অটোরিকশায় বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। প্রতিটি অটোরিকশায় যাত্রীদের বসার স্থানের পেছনে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গুলো বেঁধে রাখা হয়েছে।
 
স্থানীয় সূত্র ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গজারিয়ার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। ফলে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অটোরিকশায় ব্যবহার করছেন।
 
অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম  বলেন, গাড়িতে এভাবে গ্যাসের সিলিন্ডার রাখা খুবই ভয়ংকর। আমরা বাধ্য হয়ে যাতায়াত করছি। চালককে জিজ্ঞেস করলে তিনি বলেন, সিএনজি পাওয়া যাচ্ছে না। কিন্তু দুর্ঘটনা হলে দায় কে নেবে?
 
আরেক যাত্রী মোছা. শারমিন আক্তার বলেন, সিলিন্ডারটি আমাদের ঠিক পেছনে রাখা ছিল। পুরো পথজুড়ে ভয় লাগছিল। ছোট একটি দুর্ঘটনা বা আগুনের সূত্রপাত হলে বড় বিপদ হতে পারে। প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি বন্ধ করা। এর ওপর আগে যেখানে ৪০ টাকা ভাড়া নেওয়া হতো, এখন একই পথে ৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। ঝুঁকি নিয়ে যাতায়াতের পাশাপাশি অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে।
 
তবে চালকদের দাবি, সিএনজি ফিলিং স্টেশন গুলোতে গ্যাসের সংকট না থাকলে তারা কখনোই ঝুঁকি নিয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতেন না। 
 
এক অটোরিকশা চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় সারাদিনেও গ্যাস পাওয়া যায় না। গাড়ি না চালালে পরিবারের খরচ চলবে কীভাবে? তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করছি।
 
স্থানীয়দের অভিযোগ, শুধু চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। সিএনজি ফিলিং স্টেশন গুলোতে দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণ খুঁজে বের করে সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভাবে এলপিজি সিলিন্ডার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
 
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, এলপি গ্যাস অত্যন্ত দাহ্য পদার্থ। সিলিন্ডারে ত্রুটি, অসতর্কতা কিংবা পরিবহনের সময় আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যাত্রীবাহী অটোরিকশায় এভাবে সিলিন্ডার বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
 
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, যানবাহনে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ঝুঁকি নিয়েই এলপিজি সিলিন্ডারে চলছে অটোরিকশা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ঝুঁকি নিয়েই এলপিজি সিলিন্ডারে চলছে অটোরিকশা.

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত