মুন্সীগঞ্জের গজারিয়ায় আকস্মিক তীব্র বজ্রবৃষ্টি ও ঝড়ে ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বাউশিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনসাধারণ'কে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। একই সাথে সড়ক ও জনপদ এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সড়ক থেকে ভেঙে পড়া গাছ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি মেরামত করে বিদ্যুৎ সঞ্চালন লাইন সচল করার নির্দেশ দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি মিতু , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ভবেরচর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শাহ কামাল আখন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ,গেল মঙ্গলবার বেলা পৌনে চারটায় প্রায় এক ঘণ্টা ধরে চলা তীব্র বজ্রপাতে অর্ধশত ছোট-বড় গাছ আছরে পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ও বিদ্যুৎ'তের খুটির উপর। এতে ৩৩ কেভি লাইনে ৫টি খুটি ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়, খুঁটি বেকে গেছে ১৭টি, উপজেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মতামত