আপডেট : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন.

মুন্সীগঞ্জের গজারিয়ায় পাওনা টাকা ফেরতের দাবিতে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।
 
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার ডা. আব্দুল গাফফার হাই স্কুল সংলগ্ন মিনুয়ারা মেম্বারের বসতবাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ব্যবসার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলেও দীর্ঘদিন ধরে তা ফেরত দিচ্ছেন না। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা পরিশোধ এড়িয়ে যাচ্ছেন বলেও তারা দাবি করেন।
 
ভুক্তভোগী মিনুয়ারা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, কয়েক বছর আগে তার স্বামী ৩৫ লাখ টাকায় একটি জমি বিক্রি করেন। পরে হেলাল উদ্দিন ব্যবসার প্রয়োজনে ওই টাকা ধার নেন এবং নিরাপত্তার জন্য চেক প্রদান করেন। তবে গত তিন বছর ধরে বারবার তাগাদা দিয়েও তিনি টাকা ফেরত পাচ্ছেন না। উল্টো টাকা চাইলে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 
ক্যান্সারে আক্রান্ত আরেক ভুক্তভোগী ফরিদা বেগম বলেন, চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হলেও হেলাল উদ্দিনের কাছে দেওয়া ১০ লাখ টাকা ফেরত পাচ্ছেন না। টাকা চাইতে গেলে সামান্য কিছু অর্থ দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং মামলা করার কথাও বলা হয়।
 
এদিকে মোর্শেদা আক্তার নামে আরেক ভুক্তভোগী দাবি করেন, ব্যবসার কথা বলে তার কাছ থেকেও ৫ লাখ টাকা নেওয়া হয়েছে, যা এখনো পরিশোধ করা হয়নি।
ভুক্তভোগীরা তাদের আমানত ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
 
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ গুলো আংশিক অস্বীকার করে বলেন, মিনুয়ারা মেম্বারের কাছ থেকে তিনি ৩৫ লাখ টাকা সুদে নিয়েছিলেন এবং গত চার বছর ধরে নিয়মিত সুদ পরিশোধ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্দার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি মূল টাকা পরিশোধ করবেন বলেও জানান। অন্যদের ক্ষেত্রেও আংশিক টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি অর্থ পরিশোধের জন্য সময় নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন.

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় পাওনা টাকা ফেরতের দাবিতে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।
 
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার ডা. আব্দুল গাফফার হাই স্কুল সংলগ্ন মিনুয়ারা মেম্বারের বসতবাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ব্যবসার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলেও দীর্ঘদিন ধরে তা ফেরত দিচ্ছেন না। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা পরিশোধ এড়িয়ে যাচ্ছেন বলেও তারা দাবি করেন।
 
ভুক্তভোগী মিনুয়ারা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, কয়েক বছর আগে তার স্বামী ৩৫ লাখ টাকায় একটি জমি বিক্রি করেন। পরে হেলাল উদ্দিন ব্যবসার প্রয়োজনে ওই টাকা ধার নেন এবং নিরাপত্তার জন্য চেক প্রদান করেন। তবে গত তিন বছর ধরে বারবার তাগাদা দিয়েও তিনি টাকা ফেরত পাচ্ছেন না। উল্টো টাকা চাইলে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 
ক্যান্সারে আক্রান্ত আরেক ভুক্তভোগী ফরিদা বেগম বলেন, চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হলেও হেলাল উদ্দিনের কাছে দেওয়া ১০ লাখ টাকা ফেরত পাচ্ছেন না। টাকা চাইতে গেলে সামান্য কিছু অর্থ দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং মামলা করার কথাও বলা হয়।
 
এদিকে মোর্শেদা আক্তার নামে আরেক ভুক্তভোগী দাবি করেন, ব্যবসার কথা বলে তার কাছ থেকেও ৫ লাখ টাকা নেওয়া হয়েছে, যা এখনো পরিশোধ করা হয়নি।
ভুক্তভোগীরা তাদের আমানত ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
 
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ গুলো আংশিক অস্বীকার করে বলেন, মিনুয়ারা মেম্বারের কাছ থেকে তিনি ৩৫ লাখ টাকা সুদে নিয়েছিলেন এবং গত চার বছর ধরে নিয়মিত সুদ পরিশোধ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্দার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি মূল টাকা পরিশোধ করবেন বলেও জানান। অন্যদের ক্ষেত্রেও আংশিক টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি অর্থ পরিশোধের জন্য সময় নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত