আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা ব্রিজের ওপর ইমারজেন্সি লেন ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী দুই সন্তানের জননী এক নারী নিহত হয়েছে। 
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মেঘনা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
 
নিহত অটোরিকশা যাত্রী ওই নারীর নাম সুরমা আক্তার (২০) । সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে বলে জানা গেছে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে আড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় মেঘনা ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা যাত্রী সুরমা অটোরিকশা থেকে নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ শিকদার বলেন, ' এত বড় একটি ব্রিজ সেখানে কোনো আলো ব্যবস্থা নেই। অন্ধকারে নিয়ম অমান্য করে ব্রিজের উপর উঠেছিল অটোরিকশাটি অন্যদিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের বেপরোয়ার গতির কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, ' এ ঘটনায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি নিজে ঘটনায়স্থলে ছুটে এসেছি। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে। বিস্তারিত পরে জানানো হবে।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী নিহত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা ব্রিজের ওপর ইমারজেন্সি লেন ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী দুই সন্তানের জননী এক নারী নিহত হয়েছে। 
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মেঘনা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
 
নিহত অটোরিকশা যাত্রী ওই নারীর নাম সুরমা আক্তার (২০) । সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে বলে জানা গেছে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে আড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় মেঘনা ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা যাত্রী সুরমা অটোরিকশা থেকে নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ শিকদার বলেন, ' এত বড় একটি ব্রিজ সেখানে কোনো আলো ব্যবস্থা নেই। অন্ধকারে নিয়ম অমান্য করে ব্রিজের উপর উঠেছিল অটোরিকশাটি অন্যদিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের বেপরোয়ার গতির কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, ' এ ঘটনায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি নিজে ঘটনায়স্থলে ছুটে এসেছি। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে। বিস্তারিত পরে জানানো হবে।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত