আপডেট : সোমবার, ২০ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ১৯ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

 মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি মুসলিমনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোর ও স্ট্যাক ইয়ার্ডে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ এবং বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
 
​রবিবার (১৯ জুলাই) বিকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এই তথ্য নিশ্চিত করেন।
 
​পুলিশ জানায়, গত ১১ জুলাই রাত আনুমানিক ২টার দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি এলাকার ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানে ৩-৪ জন সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা সেখানে কর্মরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার রুমে আটকে রাখে। এরপর সাইটে থাকা আনুমানিক ৪০-৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ দ্রুত অভিযানে নামে।
 
​মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের ট্রাক শনাক্ত করে। পরবর্তীতে সেই ট্রাকের মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। গত ১৪ জুলাই এ বিষয়ে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দ্বিতীয় ট্রাকটি জব্দ ও তার চালককে গ্রেফতার করা হয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদের সূত্র ধরে স্থানীয় সহযোগী ও শ্রমিকসহ এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
 
​তদন্তে জানা গেছে, এই ডাকাতির ঘটনাটি দুটি গ্রুপের সমন্বয়ে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। ভাঙারি ব্যবসার সাথে জড়িত শাওন, সজল ও রিয়াজুল এই ঘটনার মূল পরিকল্পনাকারী। এদের মধ্যে সজল হোসেন ও রিয়াজুল ইসলামকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার তেজগাঁও থেকে একটি দল ঘটনার রাতে গজারিয়ায় আসে। পরে স্থানীয় সহযোগী ও শ্রমিকদের সহায়তায় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কনস্ট্রাকশন সাইটের ভেতর ট্রাক ঢুকিয়ে মালামাল লুট করা হয়।
 
​পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত ১৯ জনের মধ্যে ৪ জনকে ১৪ জুলাই, ১০ জনকে ১৫ জুলাই এবং ৫ জনকে ১৮ জুলাই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মঈন উদ্দিন (৪৫), ছোটন (৩০), রিয়াজুল ইসলাম (২৬), আবুল খায়ের (৪০), শাহ আলম (২৩), রনি শিকদার (৩৪), মেহেদী হাসান (৩৮), মনোরঞ্জন দাস (২৭), মোঃ আল আমিন সানা (১৯), অলোকেশ মন্ডল (৩৫), সারাফত উদ্দিন সুমন (২৪), অলিউর রহমান (২৪), জামাল (৪০), মৃদুল আহম্মেদ তুষার (২৬), সজল হোসেন (৩০), আরিফ (৪০), মিরাজ (৪০), আলী (৪০) এবং রফিক (৩৩)।
 
​অভিযানে উদ্ধার ও জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক, ৪টি ব্যাটারি, ১০টি ফ্যান, ১টি পাওয়ার সাপ্লাই, ২টি মোটর, ২টি ডায়নামো, ১টি ৩০ হর্স পাওয়ার মোটর, ১টি চায়না ডিজেল ইঞ্জিন, ১টি মিগ ওয়েল্ডিং মেশিন, ১টি হাইড্রোলিক রড কাটার মেশিন, ১টি ডিবি বোর্ড, ৫টি ওয়েল্ডিং মেশিন, ১টি হাইড্রোলিক পাম্প, ১টি এসি মেশিন, ১০ ফুট লম্বা একটি পাইপ এবং আনুমানিক ৫.৫ টন লোহার বিভিন্ন সামগ্রী।
 
​পুলিশ সুপার জানান, এই চক্রে আনুমানিক ২৩-২৪ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার, লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে গজারিয়া থানা পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ১৯ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ১৯ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত