আপডেট : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় তালাবদ্ধ ঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি গ্রামে একটি ভাড়া বাসার তালা ভেঙে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 
 
শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘরের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে।
 
নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া নিশ্চিন্তপুর এলাকার মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি স্থানীয় আনোয়ার সিমেন্ট শিট কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাড়ি ঠাকুরগাঁও জেলায় হলেও গত প্রায় সাত বছর যাবত সে গজারিয়া উপজেলার উপজেলার পশ্চিমকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আরিফের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। একতলা বাড়িটিতে দুটি ফ্ল্যাট ছিলো এক পাশের ফ্ল্যাটে বাড়ি মালিক আরিফ অন্যপাশে ভাড়াটিয়া আব্দুল মালেক পরিবার নিয়ে থাকতেন। গত ঈদুল ফিতরের ছুটিতে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঠাকুরগাঁও গেলেও তারা এখনও ফিরে আসেননি। আব্দুল মালেক বর্তমানে একাই ওই ফ্ল্যাটে থাকতেন। 
 
বাড়ির মালিক আরিফ  জানান, শুক্রবার তিনি সপরিবারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে ফিরে এসে দেখেন কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি তার সন্দেহ হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি অবগত করেন এবং এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তা চান।
 
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষে আব্দুল মালেককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় তার মুখ দিয়ে লালা ঝরছিল। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়ার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।
 
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করেন। ওই সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় তালাবদ্ধ ঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় তালাবদ্ধ ঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত