মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, অভিযান চলাকালে ভাই ভাই জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আরিয়ান ট্রেডার্সে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল মোল্লাকে ২ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরে একই ধরনের অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোস্তাকিম মোল্লাকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।
মতামত