আপডেট : শুক্রবার, ০১ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলন মেলা.

মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী।
 
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ভবেরচর বাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গজারিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং কোমল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
 
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বক্তারা দেশ রূপান্তরে প্রকাশিত বিভিন্ন আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি মুক্ত গণমাধ্যমের প্রতি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, দেশ রূপান্তর শুরু থেকেই অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের গজারিয়া উপজেলা প্রতিনিধি আজিজুল হক পার্থ।
 
গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ প্রমুখ।
 
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দীন, দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল, দৈনিক আমার বার্তা গজারিয়া উপজেলা প্রতিনিধি মুকবুল হোসেন, দৈনিক আমার দেশ গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, স্থানীয় দৈনিক সভ্যতার আলোর গজারিয়া উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক যুগান্তর গজারিয়া উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক সকালের খবর গজারিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সাগর, দৈনিক বিজনেস বাংলাদেশ গজারিয়া উপজেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক রুপালী বাংলাদেশ গজারিয়া উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম হৃদয়, দৈনিক জনবানী গজারিয়া উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার গজারিয়া উপজেলা প্রতিনিধি ওসমান গণি, রোজ খবর গজারিয়া উপজেলা প্রতিনিধি রাজু বাবু, রাজধানী টিভি গজারিয়া উপজেলা প্রতিনিধি মাসুদ আহমেদ সহ গজারিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
 
আলোচনা শেষে কেক কাটা এবং কোমল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলন মেলা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলন মেলা.

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত