মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এসিল্যান্ড হিসাবে পদায়ন করা হয়েছে হামিদা মুস্তফা সেঁওতিকে। খবর নিয়ে জানা যায়, ২১ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত একটি অফিস আদেশের মাধ্যমে তাকে গজারিয়া উপজেলায় পদায়ন করা হয়। আগামীকাল ২৪ জুলাই তার কর্মস্থলে যোগদান করার সম্ভাবনা রয়েছে।
হামিদা মুস্তফা সেঁওতি কুমিল্লা মেডিকেল কলেজ এমবিবিএস পাশ করেন সহকারী সার্জন হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কিছুদিন কাজ করেন। পরে ৩৮তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ করেন। সর্বশেষ সরকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্তকৃত ছিলেন তিনি।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ উঠায় উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে চলতি বছরের গত ২৮ মে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করার পর থেকে গজারিয়া উপজেলার এসিল্যান্ডের পদ শূন্য ছিল। অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে দায়িত্ব পালন করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

মতামত