আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অভিযোগ.

মুন্সীগঞ্জের গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও মেঘনা নদীতে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। 
 
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নজরদারির অভাবে উপজেলার বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছেন কিছু জেলে। এদিকে সরকারি সহায়তার চাল না পাওয়া ও জেলে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগও রয়েছে প্রকৃত জেলেদের।
 
গতকাল রোববার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সরেজমিনে কয়েকজন জেলেকে জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। মাছ ধরে ঘাটে আনার পাশাপাশি সেখানে অন্যান্য মাছের কেনাবেচাও চলছিল। এ সময় এক ক্রেতা এক জেলের কাছে ইলিশ আছে কি না জানতে চাইলে তিনি ইলিশ থাকার কথা স্বীকার করেন। গোপন জায়গায় রাখা মাছ এনে দেওয়ার কথাও বলেন। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরে তিনি তা অস্বীকার করে চলে যান। তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।
 
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, গেল ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 
 
তবে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয় জেলেদের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রকৃত জেলেদের অনেকে বরাদ্দের ২৫ কেজি চাল পাচ্ছেন না। জেলে কার্ড বিতরণেও রয়েছে নানা অভিযোগ।
 
স্থানীয় জেলে নারায়ণ সরকার বলেন, ২৫ কেজি চালে কী হয়? একটি পরিবারে পাঁচ সাতজন মানুষ থাকলে এই চাল দিয়ে কত দিন চলবে? জিনিসপত্রের যে দাম, শুধু চাল খেয়ে তো থাকা যায় না। আমি একাই পরিবার চালাই। মাছ না ধরলে খাব কী? সরকারের উচিত জেলেদের দিকে নজর দেওয়া এবং সহায়তার পরিমাণ বাড়ানো।
 
আরেক জেলে রিপন মিয়া বলেন, ১০ বছর ধরে এই নদীতে মাছ ধরি। আজ পর্যন্ত পাঁচ কেজি চালও পাইনি। নিষেধাজ্ঞার এই দিনগুলো খুব কষ্টে কাটে।
এনজিও থেকে ঋন নিয়েছি। কিভাবে দেবো। লুকিয়ে-চুরিয়ে কয়েকটা ছোট মাছ ধরে এনে বিক্রি করি। কোনো রকমে ছেলেমেয়ে নিয়ে খেয়ে বেঁচে থাকতে হয়।
 
এবিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করছি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
জেলে কার্ড বিতরণ নিয়ে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে সচেতন মহলের মতে, নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও মাছের ঘাটগুলোতে দিন-রাত নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত জেলেদের তালিকা যাচাই করে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। অন্যথায় জীবিকার সংকটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার প্রবণতা ঠেকানো কঠিন হয়ে পড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অভিযোগ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অভিযোগ.

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত