ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও বর্ণাঢ্য আয়োজনে
মুন্সীগঞ্জের গজারিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলার টেংগারচর বাজার এলাকা থেকে বের করা হয় বিশাল পবিত্র জশনে জুলুশের র্যালী। টেংগারচর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম নুরুজ্জামান কাদেরির নেতৃত্বে র্যালীটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এতে স্বতস্ফূর্ত ভাবে অংশ নেয় কয়েক শতাধিক নবী (স.) প্রেমী।
র্যালীর শুরু থেকে শেষ পর্যন্ত সকলের মুখে মুখে ছিল রাসুল (স.) এর প্রতি দরূদ পাঠ।এর আগে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা দলবেঁধে জশনে জুলুসে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর হোসেন, ইমাম ইমরান হোসাইন, মাহমুদ, মাওলানা ওমর ফারুক, ইমাম তৌহিদুল ইসলাম, হাফেজ মাওলানা নাছির উদ্দিন, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী ও সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাস্টারসহ
গণমান্য ব্যক্তিবর্গ
মতামত