আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় পুলিশের হাতে আটক ২ মাদক কারবারি, থানায় নিতে স্বজনদের বাধা

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া গ্রামে সিএনজি চুরি মামলার আসামি ধরতে গিয়ে মাদক কারবারি ও তাদের স্বজনদের তোপের মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় রাসেল নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
 
​শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
​আটককৃতরা হলো: কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) ও একই গ্রামের ইসলামের ছেলে ইমরান (৩৮)।
 
​স্থানীয়রা জানায়, আটক মাইন উদ্দিন ও ইমরান মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের বাসিন্দা। সম্প্রতি মেঘনা উপজেলায় একটি মাদক মামলায় আটক হওয়ার পর থেকে তারা দুজনে মাইন উদ্দিনের শ্বশুরবাড়ি গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে বসবাস শুরু করে। সেখানে অবস্থান করে তারা কৌশলে মাদক কারবার চালিয়ে আসছিল।
 
​খবর নিয়ে জানা যায়, গজারিয়া থানায় দায়েরকৃত একটি সিএনজি চুরি মামলার আসামি মাইন উদ্দিনকে ধরতে পুরান বাউশিয়া গ্রামে যায় গজারিয়া থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল। সেখানে গিয়ে দেখা যায়, মাইন উদ্দিন ও ইমরান গাঁজা সেবন করছে। পুলিশ তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বাধা প্রদান করেন মাদক কারবারির স্বজনরা। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হলে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
 
​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন অবস্থানে রয়েছে পুলিশ। একজন মাদক কারবারি, যে চুরির মামলারও আসামি তাকে আটক করে থানায় আনার সময় পরিবারের সদস্যরা বাধা প্রদান করেছিল। পরবর্তীতে আমরা অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে এসেছি। গজারিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আটককৃত কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় পুলিশের হাতে আটক ২ মাদক কারবারি, থানায় নিতে স্বজনদের বাধা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় পুলিশের হাতে আটক ২ মাদক কারবারি, থানায় নিতে স্বজনদের বাধা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া গ্রামে সিএনজি চুরি মামলার আসামি ধরতে গিয়ে মাদক কারবারি ও তাদের স্বজনদের তোপের মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় রাসেল নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
 
​শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
​আটককৃতরা হলো: কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) ও একই গ্রামের ইসলামের ছেলে ইমরান (৩৮)।
 
​স্থানীয়রা জানায়, আটক মাইন উদ্দিন ও ইমরান মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের বাসিন্দা। সম্প্রতি মেঘনা উপজেলায় একটি মাদক মামলায় আটক হওয়ার পর থেকে তারা দুজনে মাইন উদ্দিনের শ্বশুরবাড়ি গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে বসবাস শুরু করে। সেখানে অবস্থান করে তারা কৌশলে মাদক কারবার চালিয়ে আসছিল।
 
​খবর নিয়ে জানা যায়, গজারিয়া থানায় দায়েরকৃত একটি সিএনজি চুরি মামলার আসামি মাইন উদ্দিনকে ধরতে পুরান বাউশিয়া গ্রামে যায় গজারিয়া থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল। সেখানে গিয়ে দেখা যায়, মাইন উদ্দিন ও ইমরান গাঁজা সেবন করছে। পুলিশ তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বাধা প্রদান করেন মাদক কারবারির স্বজনরা। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হলে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
 
​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন অবস্থানে রয়েছে পুলিশ। একজন মাদক কারবারি, যে চুরির মামলারও আসামি তাকে আটক করে থানায় আনার সময় পরিবারের সদস্যরা বাধা প্রদান করেছিল। পরবর্তীতে আমরা অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে এসেছি। গজারিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আটককৃত কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত