আপডেট : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় পুলিশ সুপারকে আতঙ্কের কথা জানালেন গ্রামবাসী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর ও শিমুলিয়া গ্রামের সাধারণ মানুষ বহিরাগত সন্ত্রাসীদের গ্রামে প্রবেশ বন্ধের জোর দাবি জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন পর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরলেও জিতু ও তার সহযোগীরা গ্রামে এলে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিমুলিয়া গ্রামবাসীর পক্ষে সাইফুল, হৃদয়, মাহফুজা বেগম, আকলিমা, মিজানসহ আরও কয়েকজন অভিযোগ করে বলেন, গত তিন মাস ধরে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে গ্রামে বহিরাগত লোকজনের আনাগোনা নেই এবং চুরি, ডাকাতি, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডও ঘটছে না।
তারা বলেন, আমরা এখন শান্তিতে আছি। কিন্তু জিতু ও তার বাহিনীর লোকজন গ্রামে ঢুকলে আমরা আতঙ্কে থাকি। তারা ফিরে এলে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। সে যেন আর কখনো এই গ্রামে ঢুকতে না পারে এই দাবি জানাচ্ছি।
গতকাল মঙ্গলবার গুয়াগাছিয়া ইউনিয়নের ৩০ নম্বর শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলমের কাছে সরাসরি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে একটি বহিরাগত সন্ত্রাসী গোষ্ঠীর কারণে এলাকায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে গিয়েছিল। তবে সম্প্রতি প্রশাসনের কঠোর অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তিতে জীবনযাপন করছেন।
তারা আরও বলেন, অভিযুক্তরা এলাকায় প্রবেশ করলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাদের গ্রামে প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করার পাশাপাশি কঠোর নজরদারির দাবি জানান গ্রামবাসীরা।
এ সময় পুলিশ সুপার মেনহাজুল আলম গ্রামবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “আপনারা এখানে শান্তিতে থাকবেন, নির্ভয়ে কাজকর্ম করবেন। আপনাদের নিরাপত্তার জন্য এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই—আপনারা যেন নির্বিঘ্নে কাজ শেষে ঘুমাতে পারেন। আপনারা যদি শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে পুলিশের প্রয়োজনই বা কী। তিনি আরও বলেন, এলাকায় কারা মাদকের সঙ্গে জড়িত, কারা চুরি বা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত—এসব বিষয়ে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা সবাই একসঙ্গে থাকলে মুষ্টিমেয় সন্ত্রাসীরা আর সুবিধা করতে পারবে না।
নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশ সুপার। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তাই পুলিশের প্রধান অগ্রাধিকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী, গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এবং গজারিয়ায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় পুলিশ সুপারকে আতঙ্কের কথা জানালেন গ্রামবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় পুলিশ সুপারকে আতঙ্কের কথা জানালেন গ্রামবাসী

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত