আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট.

মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝর।
 
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
 
পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে
এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন সামাজিক উৎসব ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মুন্সীগঞ্জে যোগদানের পর গজারিয়ায় আপনাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত। জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। যেকোনো প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন।
 
তিনি আরও বলেন, পূজা শেষে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত সময় মেনে চলতে হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে তা যাচাই না করে কোনো পদক্ষেপ না নিয়ে প্রশাসনকে জানাতে হবে। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব উদযাপন করাই প্রত্যাশা।
 
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়দ হোছাইন। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট.

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝর।
 
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
 
পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে
এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন সামাজিক উৎসব ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মুন্সীগঞ্জে যোগদানের পর গজারিয়ায় আপনাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত। জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। যেকোনো প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন।
 
তিনি আরও বলেন, পূজা শেষে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত সময় মেনে চলতে হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে তা যাচাই না করে কোনো পদক্ষেপ না নিয়ে প্রশাসনকে জানাতে হবে। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব উদযাপন করাই প্রত্যাশা।
 
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়দ হোছাইন। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত