আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রতন.

মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
গতকাল বুধবার সকাল ১১টা থেকে উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নুরে জান্নাত রৌশনী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)যায়েদ হোসাইন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, বিএনপি নেতা আসলামুজোহা চৌধুরী তপন, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব  নুরুল আমিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
জেলা প্রশাসক সৈয়দা নুর মহাল আশরাফী বলেন,দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়,এটি সর্বজনীন সামাজিক উৎসব ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক,মুন্সীগঞ্জে আসার পর একাধিক উপজেলায় দুর্গোৎসবে গেলেও গজারিয়ায় এই প্রথম,সেজন্য আমি আনন্দিত, আপনাদের চোখে মুখের খুশি আর আনন্দের ছাপ দেখেই বুঝতে পারছি আপনার কতটা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছেন। এই মুহূর্তে অনুরোধ পূজা শেষে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত সময় মেনে চলবেন।
 
এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, তারেক রহমান ও বিএনপি এমন একটি দল যারা ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে,শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আজ তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রতন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রতন.

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
গতকাল বুধবার সকাল ১১টা থেকে উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নুরে জান্নাত রৌশনী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)যায়েদ হোসাইন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, বিএনপি নেতা আসলামুজোহা চৌধুরী তপন, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব  নুরুল আমিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
জেলা প্রশাসক সৈয়দা নুর মহাল আশরাফী বলেন,দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়,এটি সর্বজনীন সামাজিক উৎসব ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক,মুন্সীগঞ্জে আসার পর একাধিক উপজেলায় দুর্গোৎসবে গেলেও গজারিয়ায় এই প্রথম,সেজন্য আমি আনন্দিত, আপনাদের চোখে মুখের খুশি আর আনন্দের ছাপ দেখেই বুঝতে পারছি আপনার কতটা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছেন। এই মুহূর্তে অনুরোধ পূজা শেষে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত সময় মেনে চলবেন।
 
এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, তারেক রহমান ও বিএনপি এমন একটি দল যারা ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে,শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আজ তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত