আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় প্রবাসীর ওপর হামলার বিচার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন.

মুন্সীগঞ্জের গজারিয়ায় সালিশ বৈঠকে দুবাই প্রবাসী হযরত আলীর ওপর হামলার বিচার এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
 
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত হযরত আলীর স্ত্রী রুবিনা আক্তার। তিনি অভিযোগ করেন, বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে তাঁর শ্বশুর আব্দুল বাছেদের সঙ্গে একই গ্রামের মৃত মান্নান বেপারির ছেলে শাহজাহান বেপারির দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১২ এপ্রিল হযরত আলী দুবাই থেকে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৯ মে স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
রুবিনা আক্তারের দাবি, সালিশ চলাকালে শাহজাহান বেপারির ছেলে মিঠু ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে হযরত আলীসহ তিনজনকে গুরুতর আহত করে। একপর্যায়ে হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁর শ্বশুর আব্দুল বাছেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন। তবে হামলার ঘটনায় জড়িতদের আড়াল করতে প্রতিপক্ষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকেয়া বেগম, নার্গিস আক্তার, আরশাদ আলী, পারুল আক্তার, শাহিনুর আক্তার ও সোনিয়া আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজনরা হযরত আলীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 
তবে এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান বেপারির বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, পুলিশ ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তারা বর্তমানে এলাকায় না থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, গত ১৯ মে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আতিকনগর এলাকায় শাহজাহান গং ও শাহজাহান বেপারির গংদের মধ্যে জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে দুবাই প্রবাসী হযরত আলী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।############

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় প্রবাসীর ওপর হামলার বিচার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় প্রবাসীর ওপর হামলার বিচার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন.

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় সালিশ বৈঠকে দুবাই প্রবাসী হযরত আলীর ওপর হামলার বিচার এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
 
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত হযরত আলীর স্ত্রী রুবিনা আক্তার। তিনি অভিযোগ করেন, বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে তাঁর শ্বশুর আব্দুল বাছেদের সঙ্গে একই গ্রামের মৃত মান্নান বেপারির ছেলে শাহজাহান বেপারির দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১২ এপ্রিল হযরত আলী দুবাই থেকে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৯ মে স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
রুবিনা আক্তারের দাবি, সালিশ চলাকালে শাহজাহান বেপারির ছেলে মিঠু ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে হযরত আলীসহ তিনজনকে গুরুতর আহত করে। একপর্যায়ে হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁর শ্বশুর আব্দুল বাছেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন। তবে হামলার ঘটনায় জড়িতদের আড়াল করতে প্রতিপক্ষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকেয়া বেগম, নার্গিস আক্তার, আরশাদ আলী, পারুল আক্তার, শাহিনুর আক্তার ও সোনিয়া আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজনরা হযরত আলীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 
তবে এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান বেপারির বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, পুলিশ ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তারা বর্তমানে এলাকায় না থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, গত ১৯ মে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আতিকনগর এলাকায় শাহজাহান গং ও শাহজাহান বেপারির গংদের মধ্যে জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে দুবাই প্রবাসী হযরত আলী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।############

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত