আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, অন্যের নির্মাণাধীন ভবনে চলছে পাঠদান.

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় সেটিতে ক্লাস বন্ধ রয়েছে। ফলে অন্যের নির্মাণাধীন ভবনে  পাঠদান করছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভবেরচর ইউনিয়নধীন পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির বিভিন্ন অংশে ফাটল ধরেছে। বাতাসের সাথে ভবনটি কাঁপছে। গত ০১ সেপ্টেম্বর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভবনটি ব্যবহার বন্ধ রাখা হয়। সেই থেকে অন্যের নির্মাণাধীন ভবনের চারদিকে কাপড় টাঙ্গিয়ে তিনটি খোপে পাঠদান করছে কোমলমতি শিক্ষার্থীরা।
 
জানা যায় পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক  বিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৫-২০০৬ অর্থবছরে বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রায় ১৯ বছরের মাথায় এসে ঝুঁকিপূর্ণ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
 
এদিকে বর্তমানে ওই বিদ্যালয়ে ১৪০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছে। এখন এক সাথে ৩ শ্রেনির ক্লাস নেন শিক্ষকরা। এতে ক্লাসে মনোযোগী হতে পারছেন না। কারন হিসেবে শিক্ষর্থীরা জানন খোলা স্থানে পাশাপাশি ক্লাস নেয়ায় ফলে অন্য ক্লাসের শব্দ আসে। এমনকি শিক্ষকরা কি বলছে তাও বুঝতে সমস্যা হয়। প্রচন্ড গরমে ক্লাস রুমে বসে থাকা সম্ভব হয় না।
 
এবিষয়ে প্রধন শিক্ষক মাহফুজা মুন্নী বলেন, পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কোন উপায় না পেয়ে গত ৩ সেপ্টেম্বর নির্মাণাধীন ভবনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেই। সেই থেকে এখানেই পাঠদান করছে  শিক্ষার্থীরা। 
 
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন বলেন, বিষয়টি আমরা সরেজমিনে দেখে এসেছি। নতুন একটি ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত আপাতত একটি টিনসেড ঘর তৈরি জন্য আমরা জায়গায় খোঁজ করছি। আশা করি অল্প কয়েক দিনের মধ্যে আমরা জায়গায়  পেয়ে যাবো।
 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, বিদ্যালয় থেকে আবেদন পাওয়ার পর জরুরী ভিত্তিতে উপজেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টিনসেড ঘর নির্মান না হওয়া পর্যন্ত অন্যের ভবনে পাঠদানের নির্দেশনা দিয়ে আসা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, অন্যের নির্মাণাধীন ভবনে চলছে পাঠদান.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, অন্যের নির্মাণাধীন ভবনে চলছে পাঠদান.

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় সেটিতে ক্লাস বন্ধ রয়েছে। ফলে অন্যের নির্মাণাধীন ভবনে  পাঠদান করছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভবেরচর ইউনিয়নধীন পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির বিভিন্ন অংশে ফাটল ধরেছে। বাতাসের সাথে ভবনটি কাঁপছে। গত ০১ সেপ্টেম্বর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভবনটি ব্যবহার বন্ধ রাখা হয়। সেই থেকে অন্যের নির্মাণাধীন ভবনের চারদিকে কাপড় টাঙ্গিয়ে তিনটি খোপে পাঠদান করছে কোমলমতি শিক্ষার্থীরা।
 
জানা যায় পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক  বিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৫-২০০৬ অর্থবছরে বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রায় ১৯ বছরের মাথায় এসে ঝুঁকিপূর্ণ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
 
এদিকে বর্তমানে ওই বিদ্যালয়ে ১৪০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছে। এখন এক সাথে ৩ শ্রেনির ক্লাস নেন শিক্ষকরা। এতে ক্লাসে মনোযোগী হতে পারছেন না। কারন হিসেবে শিক্ষর্থীরা জানন খোলা স্থানে পাশাপাশি ক্লাস নেয়ায় ফলে অন্য ক্লাসের শব্দ আসে। এমনকি শিক্ষকরা কি বলছে তাও বুঝতে সমস্যা হয়। প্রচন্ড গরমে ক্লাস রুমে বসে থাকা সম্ভব হয় না।
 
এবিষয়ে প্রধন শিক্ষক মাহফুজা মুন্নী বলেন, পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কোন উপায় না পেয়ে গত ৩ সেপ্টেম্বর নির্মাণাধীন ভবনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেই। সেই থেকে এখানেই পাঠদান করছে  শিক্ষার্থীরা। 
 
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন বলেন, বিষয়টি আমরা সরেজমিনে দেখে এসেছি। নতুন একটি ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত আপাতত একটি টিনসেড ঘর তৈরি জন্য আমরা জায়গায় খোঁজ করছি। আশা করি অল্প কয়েক দিনের মধ্যে আমরা জায়গায়  পেয়ে যাবো।
 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, বিদ্যালয় থেকে আবেদন পাওয়ার পর জরুরী ভিত্তিতে উপজেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টিনসেড ঘর নির্মান না হওয়া পর্যন্ত অন্যের ভবনে পাঠদানের নির্দেশনা দিয়ে আসা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত