মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ওই
বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।ম্যানেজিং কমিটির সভাপতি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি আজিজুল হক পার্থের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বোরহান উদ্দিন ভূঁইয়া, স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস সাদেক স্বপন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সরদার, ব্যবসায়ী মোহাম্মদ নাজিম লাভলু, সাবেক ইউপি সদস্য ডিএম জিয়াউদ্দিন লিটন, সমাজ সেবক মো. তাজুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশী আন্তরিকতা সাথে পাঠদানও কমিটির সকল সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার আহবান জানান উপস্থিত অতিথি বৃন্দ এ সময় অবকাঠামগত উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় গ্রামবাসী আর্থিক সহায়তার ঘোষণা দেন।
মতামত