আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন অবিবাহিত দল.

"মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিবাহিত দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অবিবাহিত দল।
 
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ৫৬ নম্বর ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নয়াকান্দি যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলায় বিবাহিত ও অবিবাহিত দুই দলে ১১ জন করে খেলোয়াড় অংশ নেন। খেলা উপভোগ করতে মাঠে ফুটবল প্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
সরেজমিনে দেখা যায়, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের চারপাশে ভিড় জমাতে থাকেন দর্শকরা। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে জমিয়ে তোলেন। দর্শকদের করতালি আর উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময়ে অবিবাহিত দল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লে সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজ তৈরি হয়।
 
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক। গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম নবাব, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আহম্মেদ সাঈদ, সমাজ সেবক জালাল উদ্দিন, ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাবেক অধিনায়ক আতাউর রহমান খোকন প্রমুখ।
 
উদ্বোধক ছিলেন ৫৬ নম্বর ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী সিনিয়র শিক্ষক মো. ফিরোজ মিয়া।
 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ ফারুক বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। এমন আয়োজন নিয়মিত হলে যুবসমাজ আরও বেশি ক্রীড়ামুখী হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
তিনি আরও বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই পরিবার, সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের সুস্থ ধারায় সম্পৃক্ত করতে পারলেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
 
বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল শিকদার ও হুমায়ুন রশিদ কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রধান, সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান সিকদার, সমাজ সেবক নজরুল ইসলাম মুন্সি, বাবুল দেওয়ান, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন অবিবাহিত দলের হাতে ট্রফি তুলে দেন। একই সঙ্গে রানার্স-আপ বিবাহিত দলকেও পুরস্কৃত করা হয়। ট্রফি হাতে বিজয়ী দলের উচ্ছ্বাস এবং দর্শকদের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খেলায় মিডিয়া পার্টনার ছিল ‘দৈনিক মুন্সীগঞ্জের সময়’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন অবিবাহিত দল.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন অবিবাহিত দল.

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত