মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দুই ভাই-বোন নুসরাত জাহান আনহা ও আরিয়ান আমিন আতিফ। উপজেলার ভবেরচর ইউনিয়নের গ্রীন বার্ড কিন্ডারগার্টেন স্কুলের এই দুই শিক্ষার্থীর সাফল্যে তাদের পরিবারে আনন্দের জোয়ার বইছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, নুসরাত জাহান আনহা পঞ্চম শ্রেণি থেকে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) অর্জনের গৌরব লাভ করেছে। অন্যদিকে তার ছোট ভাই আরিয়ান আমিন আতিফ তৃতীয় শ্রেণি থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত তাদের পরিবার ও এলাকাবাসী। তাদের পিতা, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছে।
মতামত