আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ব্র্যাকের ‘শিক্ষা তরী’ উদ্বোধন,

​মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রযুক্তি,পরিবেশ ও ইতিহাসের শিক্ষা ছড়িয়ে দিতে ব্র্যাকের তিনটি শিক্ষা তরী উদ্বোধন করা হয়েছে।
 
​গতকাল সোমবার বিকেলে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া মোহাম্মদ আবদুল আজাহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালে শিক্ষা তরীগুলোর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রযুক্তির আধুনিক ছোঁয়া, পরিবেশ সচেতনতা এবং দেশের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ব্র্যাকের এই অভিনব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভাসমান এই শিক্ষা তরী নদী বেষ্টিত অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।
 
​গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মারুফ পারভেজ, শিক্ষা তরীর ম্যানেজার প্রদীপ কুমার রায়।
 
এছাড়া অন্যান্যদের মধ্যে বাউশিয়া মোহাম্মদ আবদুল আজাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্র্যাকের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
 
ডিজিটাল, পরিবেশ ও ইতিহাসের নানা আকর্ষণীয় বাস্তবভিত্তিক কনটেন্ট দিয়ে সাজানো হয়েছে এই তিন বিশেষ তরী (ডিজিটাল, পরিবেশ ও ইতিহাস)। ভাসমান এই পাঠশালা গুলো স্থানীয় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং অভিজ্ঞতাভিত্তিক আনন্দময় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ব্র্যাকের ‘শিক্ষা তরী’ উদ্বোধন,
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ব্র্যাকের ‘শিক্ষা তরী’ উদ্বোধন,

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
​মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রযুক্তি,পরিবেশ ও ইতিহাসের শিক্ষা ছড়িয়ে দিতে ব্র্যাকের তিনটি শিক্ষা তরী উদ্বোধন করা হয়েছে।
 
​গতকাল সোমবার বিকেলে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া মোহাম্মদ আবদুল আজাহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালে শিক্ষা তরীগুলোর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রযুক্তির আধুনিক ছোঁয়া, পরিবেশ সচেতনতা এবং দেশের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ব্র্যাকের এই অভিনব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভাসমান এই শিক্ষা তরী নদী বেষ্টিত অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।
 
​গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মারুফ পারভেজ, শিক্ষা তরীর ম্যানেজার প্রদীপ কুমার রায়।
 
এছাড়া অন্যান্যদের মধ্যে বাউশিয়া মোহাম্মদ আবদুল আজাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্র্যাকের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
 
ডিজিটাল, পরিবেশ ও ইতিহাসের নানা আকর্ষণীয় বাস্তবভিত্তিক কনটেন্ট দিয়ে সাজানো হয়েছে এই তিন বিশেষ তরী (ডিজিটাল, পরিবেশ ও ইতিহাস)। ভাসমান এই পাঠশালা গুলো স্থানীয় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং অভিজ্ঞতাভিত্তিক আনন্দময় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত