আপডেট : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মাঠজুড়ে হলুদের সমাহার.

গজারিয়ায় মাঠজুড়ে হলুদের সমাহার.
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সরিষার ফুলে ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। চারদিকে তাকালেই সবুজের মাঝে চোখে পড়ে হলুদের অপূর্ব সমাহার। মৌ মৌ সুবাসে ভরে উঠেছে পুরো এলাকা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
 
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়,গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলি জমিতে সরিষার ফুল ফুটে মাঠজুড়ে তৈরি হয়েছে হলুদ কার্পেটের মতো দৃশ্য। এসব সরিষা ক্ষেত শুধু কৃষকের অর্থনৈতিক সম্ভাবনাই বাড়াচ্ছে না, একই সঙ্গে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে তুলেছে। দূর থেকে দেখলেই মন কেড়ে নেয় সরিষা ফুলে ভরা মাঠ।
 
সরিষার ফুলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মৌমাছির গুঞ্জন। ফুল থেকে ফুলে ঘুরে মধু সংগ্রহে ব্যস্ত এসব মৌমাছি যেন প্রকৃতির সঙ্গে কৃষকের পরিশ্রমের মিলন ঘটাচ্ছে।
 
স্থানীয় কৃষক মোতালেব দেওয়ান, সোহেল ও মহসিন মুন্সি জানান, এ বছর সরিষার গাছ ভালো হয়েছে এবং ফুলও প্রচুর এসেছে। তাই ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সরিষার হলুদ ফুলে ভরা মাঠ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন। অনেক তরুণ-তরুণী ক্যামেরা ও মোবাইলে সরিষা ফুলের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক বলেন, গত বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলার উঁচু জমির পাশাপাশি পলি অঞ্চলে বন্যার পর মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় এ বছর ব্যাপক সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সরিষা চাষ কৃষকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভোজ্য তেলের ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাকৃতিক দুর্যোগ বা রোগবালাই না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করা যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মাঠজুড়ে হলুদের সমাহার.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মাঠজুড়ে হলুদের সমাহার.

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সরিষার ফুলে ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। চারদিকে তাকালেই সবুজের মাঝে চোখে পড়ে হলুদের অপূর্ব সমাহার। মৌ মৌ সুবাসে ভরে উঠেছে পুরো এলাকা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
 
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়,গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলি জমিতে সরিষার ফুল ফুটে মাঠজুড়ে তৈরি হয়েছে হলুদ কার্পেটের মতো দৃশ্য। এসব সরিষা ক্ষেত শুধু কৃষকের অর্থনৈতিক সম্ভাবনাই বাড়াচ্ছে না, একই সঙ্গে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে তুলেছে। দূর থেকে দেখলেই মন কেড়ে নেয় সরিষা ফুলে ভরা মাঠ।
 
সরিষার ফুলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মৌমাছির গুঞ্জন। ফুল থেকে ফুলে ঘুরে মধু সংগ্রহে ব্যস্ত এসব মৌমাছি যেন প্রকৃতির সঙ্গে কৃষকের পরিশ্রমের মিলন ঘটাচ্ছে।
 
স্থানীয় কৃষক মোতালেব দেওয়ান, সোহেল ও মহসিন মুন্সি জানান, এ বছর সরিষার গাছ ভালো হয়েছে এবং ফুলও প্রচুর এসেছে। তাই ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সরিষার হলুদ ফুলে ভরা মাঠ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন। অনেক তরুণ-তরুণী ক্যামেরা ও মোবাইলে সরিষা ফুলের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক বলেন, গত বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলার উঁচু জমির পাশাপাশি পলি অঞ্চলে বন্যার পর মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় এ বছর ব্যাপক সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সরিষা চাষ কৃষকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভোজ্য তেলের ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাকৃতিক দুর্যোগ বা রোগবালাই না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করা যাচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত