আপডেট : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মাদকের বিরুদ্ধে কথা বলায় হয়রানি ; যুবদল নেতার সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলায় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক যুবদল নেতা ও স্থানীয় এলাকাবাসী।
 
বুধবার বিকেল ৫টায় বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ আলী বলেন, 'এলাকায় মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। বিশেষ করে চর বাউশিয়া বড়কান্দি এলাকার অবৈধভাবে ফসলী জমি বালু দিয়ে ভরাট সংক্রান্ত বিষয়ের সাথে আমাকে জড়ানো হচ্ছে তা সঠিক নয়। এসবের সাথে আমি কোনভাবে সম্পৃক্ত নই। স্থানীয় মাদক ব্যবসায়ী কাউসার হামিদ বাবু আমার বিরুদ্ধে তাকে মারধর করার যে অভিযোগ করছে তা ও সঠিক নয়। স্থানীয় লোকজন আজ সকালে মূলত তাকে মাদক বিক্রি থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়ার সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এর বেশি কিছু নয়।'
 
সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক সেনা সদস্য মো. বশির মিয়া বলেন, ​'কাউছার হামিদ বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির পাশাপাশি চুরি ও ডাকাতির সাথে জড়িত। তার ভয়ে সাধারণ মানুষ কথা বলতে সাহস পায় না। আমি তার এসব অপকর্মের প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধেও থানায় বানোয়াট অভিযোগ দিয়েছে।'
 
এদিকে অপর পক্ষ কাউসার আহমেদ বাবু বলেন, 'চর বাউশিয়া বড়কান্দি গ্রামে জোরপূর্বক বালু ফেলে কৃষকদের ফসলী জমি দখল করে ফেলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বালু ফেলার সাথে জড়িত শাহ আলী, বশিরসহ কয়েকজন আমাকে মারধর করেছে। এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমার উপর হামলার ঘটনার উপযুক্ত বিচার আমি যদি না পাই তবে আমি সপরিবারে আত্মহত্যা করব।'
 
এ বিষয়ে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, " এ বিষয়ে একপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করতে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন।'
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মাদকের বিরুদ্ধে কথা বলায় হয়রানি ; যুবদল নেতার সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মাদকের বিরুদ্ধে কথা বলায় হয়রানি ; যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলায় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক যুবদল নেতা ও স্থানীয় এলাকাবাসী।
 
বুধবার বিকেল ৫টায় বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ আলী বলেন, 'এলাকায় মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। বিশেষ করে চর বাউশিয়া বড়কান্দি এলাকার অবৈধভাবে ফসলী জমি বালু দিয়ে ভরাট সংক্রান্ত বিষয়ের সাথে আমাকে জড়ানো হচ্ছে তা সঠিক নয়। এসবের সাথে আমি কোনভাবে সম্পৃক্ত নই। স্থানীয় মাদক ব্যবসায়ী কাউসার হামিদ বাবু আমার বিরুদ্ধে তাকে মারধর করার যে অভিযোগ করছে তা ও সঠিক নয়। স্থানীয় লোকজন আজ সকালে মূলত তাকে মাদক বিক্রি থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়ার সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এর বেশি কিছু নয়।'
 
সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক সেনা সদস্য মো. বশির মিয়া বলেন, ​'কাউছার হামিদ বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির পাশাপাশি চুরি ও ডাকাতির সাথে জড়িত। তার ভয়ে সাধারণ মানুষ কথা বলতে সাহস পায় না। আমি তার এসব অপকর্মের প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধেও থানায় বানোয়াট অভিযোগ দিয়েছে।'
 
এদিকে অপর পক্ষ কাউসার আহমেদ বাবু বলেন, 'চর বাউশিয়া বড়কান্দি গ্রামে জোরপূর্বক বালু ফেলে কৃষকদের ফসলী জমি দখল করে ফেলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বালু ফেলার সাথে জড়িত শাহ আলী, বশিরসহ কয়েকজন আমাকে মারধর করেছে। এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমার উপর হামলার ঘটনার উপযুক্ত বিচার আমি যদি না পাই তবে আমি সপরিবারে আত্মহত্যা করব।'
 
এ বিষয়ে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, " এ বিষয়ে একপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করতে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন।'
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত