আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান ওসির.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। 
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া থানা প্রাঙ্গণে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মাদকবিরোধী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
ওসি বলেন, গজারিয়াকে মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ সচেতন নাগরিকদের একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে।
 
তিনি জানান, গত মার্চ মাসে উপজেলায় ২০টি মাদক মামলা দায়ের হয়েছে এবং চলমান অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের পাশাপাশি বহু মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাফল্যকে তিনি পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।
 
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে। 
 
মাদক সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, অবৈধ এই ব্যবসা বন্ধ না করলে গ্রেপ্তার, কারাদণ্ড এবং সামাজিক বর্জনের মতো কঠোর পরিণতি ভোগ করতে হবে।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু,
জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল উদ্দিন রিমু এবং উপজেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
সভায় বক্তব্যে মাসুদ ফারুক বলেন, মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি তরুণ প্রজন্মকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান ওসির.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান ওসির.

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। 
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া থানা প্রাঙ্গণে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মাদকবিরোধী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
ওসি বলেন, গজারিয়াকে মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ সচেতন নাগরিকদের একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে।
 
তিনি জানান, গত মার্চ মাসে উপজেলায় ২০টি মাদক মামলা দায়ের হয়েছে এবং চলমান অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের পাশাপাশি বহু মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাফল্যকে তিনি পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।
 
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে। 
 
মাদক সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, অবৈধ এই ব্যবসা বন্ধ না করলে গ্রেপ্তার, কারাদণ্ড এবং সামাজিক বর্জনের মতো কঠোর পরিণতি ভোগ করতে হবে।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু,
জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল উদ্দিন রিমু এবং উপজেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
সভায় বক্তব্যে মাসুদ ফারুক বলেন, মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি তরুণ প্রজন্মকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত