আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত.

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা. মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 
 
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আশরাফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি বয়লার মুরগির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ১১ জন বন্ধু মোটরসাইকেলে করে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। পরে তারা গজারিয়ার বাউশিয়া এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মালবাহী ট্রেইলার আশরাফুলের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
 
এতে আশরাফুল সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রেইলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রেইলারটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 
এবিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রেইলারটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত.

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image
গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা. মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 
 
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আশরাফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি বয়লার মুরগির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ১১ জন বন্ধু মোটরসাইকেলে করে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। পরে তারা গজারিয়ার বাউশিয়া এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মালবাহী ট্রেইলার আশরাফুলের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
 
এতে আশরাফুল সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রেইলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রেইলারটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 
এবিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রেইলারটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত