আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মৃত্যু ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

একের পর এক দুর্ঘটনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ মহাসড়কে দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত সোমবার পর্যন্ত ৯ দিনের ব্যবধানে এ উপজেলার মাসড়কে ১৩ টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে প্রান হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বেপরোয়া গতিতে যানবাহন চলাচলকে দুর্ঘটনায় অন্যতম কারণ বলছেন অনেকে। এ জন্য সড়কে আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হওয়ার বিকল্প নেই মনে করছেন তারা।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আজগর আলী (২৪) নোয়াখালীর কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে। এরআগে গত ৪ জুলাই উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেলের চালক ও আরোহী নিহত হন। নিহত মেহেদী হাসান (৩৮) চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার বহরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও আরোহী মো. মুন্না (৪০) একই গ্রামের আ. মান্নানের ছেলে। এ ঘটনার তিনদিন আগে ১ জুলাই উপজেলার আনারপুরা এলাকায় তিন যানবাহনের মধ্যে সংঘর্ষে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আলম মিয়ার ছেলে রনি (৩৮) নিহত হন। ২৯ জুন বালুয়াকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের প্রয়াত কালু মিস্ত্রির ছেলে জয়নাল মিস্ত্রী (৬৫) নিহত হন। এসব সড়ক দুর্ঘটনায় প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, মহাসড়কে প্রাণহানীর ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারন মানুষ। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, সড়কে যে হারে দুর্ঘটনা বেড়েছে. তাতে সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে বাড়ি ফিরে না আসা পর্যন্ত চিন্তায় থাকতে হয়। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রিফাত মল্লিক জানিয়েছেন, ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত মহাসড়কের গজারিয়ার বিভিন্ন পয়েন্টে ১৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫-২০ জন আহত হয়েছে। তবে ৭জনের নিহতের তথ্য থাকলেও পুরো তথ্য তার কাছে নেই।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মৃত্যু ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মৃত্যু ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত