আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীর ডুবার চর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল এগারোটায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম জয় চক্রবর্তী (৩৩)। সে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার স্বদেশ চক্রবর্তীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালে মেঘনা নদীর ডুবার চর এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছিল। পরে পুলিশের খবর দিলে তারা এসে সকাল এগারোটার দিকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে নিহতের বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, 'পরিবারের সাথে সামান্য মতবিরোধের পর গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় বাড়িতে মোবাইল রেখে বের হয়ে যায় জয়, এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি আমরা। এদিকে আজকে সকাল সাড়ে ১১টায় আমরা পুলিশের মাধ্যমে জয়ের লাশের ব্যাপারে জানতে পারি। ছবি দেখে লাশটি জয়ের বলেই মনে হচ্ছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ' খবর পেয়ে সকাল এগারোটার দিকে আমরা লাশটি উদ্ধার করি। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে নাম দেওয়া আছে জয় চক্রবর্তী। আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীর ডুবার চর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল এগারোটায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম জয় চক্রবর্তী (৩৩)। সে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার স্বদেশ চক্রবর্তীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালে মেঘনা নদীর ডুবার চর এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছিল। পরে পুলিশের খবর দিলে তারা এসে সকাল এগারোটার দিকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে নিহতের বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, 'পরিবারের সাথে সামান্য মতবিরোধের পর গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় বাড়িতে মোবাইল রেখে বের হয়ে যায় জয়, এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি আমরা। এদিকে আজকে সকাল সাড়ে ১১টায় আমরা পুলিশের মাধ্যমে জয়ের লাশের ব্যাপারে জানতে পারি। ছবি দেখে লাশটি জয়ের বলেই মনে হচ্ছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ' খবর পেয়ে সকাল এগারোটার দিকে আমরা লাশটি উদ্ধার করি। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে নাম দেওয়া আছে জয় চক্রবর্তী। আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত