আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
 মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘাটলা নির্মাণকাজে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে ঠিকাদারকে প্রাণনাশের হুমকি এবং নির্মাণসামগ্রী চুরির ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠিকাদার, স্থানীয় যুবদল নেতা মো. আক্তার হোসেন ভূঁইয়া।
 
​মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামে আক্তার হোসেন ভূঁইয়ার বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আক্তার হোসেন ভূঁইয়া। তিনি জানান, গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুরচর গ্রামে একটি ঘাটলা নির্মাণকাজের দায়িত্ব পান তিনি। তবে কাজ শুরু করার পর থেকেই স্থানীয় একটি চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রটি তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। গত ৮ জুন সকালে সাইটে তিনি দেখতে পান সেখানে রাখা সেন্টারিংয়ের কাঠ, প্রায় ২০০ কেজি রড এবং ১৫-২০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রী গায়েব। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। পূর্বশত্রুতার জের ধরে এবং নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে রাতের আঁধারে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বড় বসুরচর এলাকার বাসিন্দা বাদশা মিয়া, ইয়াসিন, বায়েজিদ ও আওলাদ হোসেনকে বিবাদী করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 
​এদিকে চাঁদা দাবি ও মালামাল চুরির অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানান, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে তাদের হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা আরও জানান, যিনি আজকে সংবাদ সম্মেলন করেছেন তিনি মূলত ঠিকাদার নন। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে নিরীহ লোকের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন তিনি।
 
​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত