আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় রাস্তা সংস্কারে এগিয়ে এলো যুবসমাজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সরকারি উদ্যোগের অপেক্ষা থাকার পর বাধ্য হয়ে ওই রাস্তা সংস্কারে মাঠে নেমেছে যুব সমাজ। খবর নিয়ে জানা যায়, বড়ইকান্দি ভাটেরচর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে বড়ইকান্দি বাসস্ট্যান্ড থেকে নদীর পাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং রাস্তাটির সংস্কার কাজ করে তারা।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে বড়ইকান্দি ভাটেরচর গ্রামে গিয়ে দেখা যায়, খানাখন্দে ভরা রাস্তাটির বিভিন্ন জায়গায় ইটের খোয়া এবং বালি ফেলছেন সংগঠনের সদস্যরা। জনগণের চলাচলের সুবিধার্থে নিজস্ব তহবিল থেকে স্থানীয় ইটভাটা থেকে খোয়া,ইট, ও বালি কিনে এনে তারা রাস্তাটি সংস্কার কাজ করছেন।
বিষয়টি সম্পর্কে সংগঠনের এডভোকেট মনিরুজ্জামান সুমন বলেন, সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। ভাঙ্গা সড়কে দীর্ঘদিন ধরে দুর্ভাগ্য পোহাচ্ছিল মানুষ। জনগণের দুর্ভোগ চোখে দেখার মতো না। সরকারিভাবে রাস্তাটি সংস্কার হবে আমরা এই অপেক্ষা করছিলাম। কিন্তু কোন আশার আলো না দেখে বাধ্য হয়ে আমরাই মাঠে নেমেছি।
সংগঠনের এই উদ্যোগ স্বাগত জানিয়েছি স্থানীয়রা। স্থানীয়রা বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, যুব সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে তবে এর স্থায়ী সমাধান দরকার। আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব আপনারা দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করুন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মাস্টার, অ্যাডভোকেট খন্দকার মো. মনিরুজ্জামান সুমন, শাহাদাত হোসেন সাইমন, রমজান মোল্লা, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, জহিরুল ইসলাম, আবুল হোসাইন বাবু, আবু তৈয়ব, তরিকুল হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের , সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন, হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত, জাহিদ, জনি প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় রাস্তা সংস্কারে এগিয়ে এলো যুবসমাজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় রাস্তা সংস্কারে এগিয়ে এলো যুবসমাজ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সরকারি উদ্যোগের অপেক্ষা থাকার পর বাধ্য হয়ে ওই রাস্তা সংস্কারে মাঠে নেমেছে যুব সমাজ। খবর নিয়ে জানা যায়, বড়ইকান্দি ভাটেরচর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে বড়ইকান্দি বাসস্ট্যান্ড থেকে নদীর পাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং রাস্তাটির সংস্কার কাজ করে তারা।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে বড়ইকান্দি ভাটেরচর গ্রামে গিয়ে দেখা যায়, খানাখন্দে ভরা রাস্তাটির বিভিন্ন জায়গায় ইটের খোয়া এবং বালি ফেলছেন সংগঠনের সদস্যরা। জনগণের চলাচলের সুবিধার্থে নিজস্ব তহবিল থেকে স্থানীয় ইটভাটা থেকে খোয়া,ইট, ও বালি কিনে এনে তারা রাস্তাটি সংস্কার কাজ করছেন।
বিষয়টি সম্পর্কে সংগঠনের এডভোকেট মনিরুজ্জামান সুমন বলেন, সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। ভাঙ্গা সড়কে দীর্ঘদিন ধরে দুর্ভাগ্য পোহাচ্ছিল মানুষ। জনগণের দুর্ভোগ চোখে দেখার মতো না। সরকারিভাবে রাস্তাটি সংস্কার হবে আমরা এই অপেক্ষা করছিলাম। কিন্তু কোন আশার আলো না দেখে বাধ্য হয়ে আমরাই মাঠে নেমেছি।
সংগঠনের এই উদ্যোগ স্বাগত জানিয়েছি স্থানীয়রা। স্থানীয়রা বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, যুব সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে তবে এর স্থায়ী সমাধান দরকার। আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব আপনারা দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করুন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মাস্টার, অ্যাডভোকেট খন্দকার মো. মনিরুজ্জামান সুমন, শাহাদাত হোসেন সাইমন, রমজান মোল্লা, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, জহিরুল ইসলাম, আবুল হোসাইন বাবু, আবু তৈয়ব, তরিকুল হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের , সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন, হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত, জাহিদ, জনি প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত