আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় রেস্টুরেন্টে তিতাসের অভিযান; অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে পরিচালিত তিনটি রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব রেস্টুরেন্টকে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টাথেকে বিকাল ৫টা পর্যন্ত গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৩টি রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার না করতে বালুয়াকান্দি এলাকার দুটি রেস্টুরেন্টকে সতর্ক করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সিমন সরকার। অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ' গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ যা চুরি বা অবৈধভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মিষ্টিমুখ এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । এছাড়া ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার আরও দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে'।

‎তিতাস গ্যাস সোনারগাঁ  মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায়  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে ৩টি রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আমাদের কার্যক্রম  অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় রেস্টুরেন্টে তিতাসের অভিযান; অর্থদণ্ড
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় রেস্টুরেন্টে তিতাসের অভিযান; অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে পরিচালিত তিনটি রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব রেস্টুরেন্টকে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টাথেকে বিকাল ৫টা পর্যন্ত গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৩টি রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার না করতে বালুয়াকান্দি এলাকার দুটি রেস্টুরেন্টকে সতর্ক করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সিমন সরকার। অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ' গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ যা চুরি বা অবৈধভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মিষ্টিমুখ এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । এছাড়া ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার আরও দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে'।

‎তিতাস গ্যাস সোনারগাঁ  মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায়  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে ৩টি রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আমাদের কার্যক্রম  অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত