আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় সনজিতা চক্রবর্তীর স্বাবলম্বী হওয়ার গল্প

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রায় ২২ বছর আগে মায়ের কাছ থেকে ৫হাজার টাকা নিয়ে বিদ্যালয়ের পাশে ছোট পরিসরে মায়ের আশীর্বাদ নামে একটি বিপনি দোকান খোলে ব্যবসা শুরু করে আজ স্বাবলম্বী সনজিতা চক্রবর্তী। তার স্বপ্ন অসহায় বয়স্ক নারীদের থাকার জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ার।
গতকাল সোমবার দুপুরে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে মায়ের আশীর্বাদ নামে বিপনি দোকানে গিয়ে দেখা যায় কেনাকাটার জন্য শিক্ষার্থীরা ভীড় জমিয়ে আছে। একাই তিনি পণ্য বিক্রি করছেন। এবং বিভিন্ন ডিলারদের কাছ থেকে পণ্য নিচ্ছেন। এক সময়ের দুরন্ত কিশোরী এখন এলাকার এক পরিশ্রমী নারী। সনজিতা চক্রবর্তী গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মদন মোহন চক্রবর্তীর দুই ছেলে ও দুই মেয়ে ৪ সন্তানদেন মধ্যে সনজিতা চক্রবর্তী প্রথম সন্তান। ১৯৯৪ সালে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা স্বর্নকার খোকন চক্রবর্তীর সঙ্গে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী কে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় বসবাস করেন। সেখানে কয়েক মাস থাকার পর খোকন চক্রবর্তী স্বর্নকারের কাজ ছেড়ে বেকার হয়ে পড়েন। ধার দেনা ও ঋণ করে সংসার চালাতে গিয়ে বেড়ে যায় ঋণের বোঝাও। পরে সনজিতার সংসারে অভাব আরও বাড়তে থাকে। পরে স্বামীকে নিয়ে বাবার বাড়ি ভবেরচর চলে আসেন। দরিদ্র ঘরের মেয়ে সনজিতা ওই সময় আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের কাছে সাহায্য চেয়েও পায়নি। সংসারের এমন দুর্দশার সময়ে সানজিতা ভেঙ্গে না পড়ে মনোবল শক্ত করেন। নিজের ইচ্ছা শক্তি বাড়িয়ে দিয়ে মায়ের কাছ থেকে ৫হাজার টাকা নিয়ে একটি বই খাতা-কলমের দোকান দেন। এ নিয়েও সমাজের লোক তাকে নিয়ে কুৎসা রটাতো। একজন মেয়ে হয়ে রাস্তার পাশে ব্যবসা করে সমাজের লোক তা ভালো ভাবে নিতো না। সে থেকে যুদ্ধ করে আজ তিনি স্বাবলম্বী। তার দুটি কন্যা সন্তান। দুজনকেই লেখাপড়া শিখিয়ে ভালো পরিবারের বিয়ে দিয়েছেন। সমাজের চার পাশে অনেক বৃদ্ধ বাবা মা আছেন যাদের সন্তানরা খোঁজ খবর রাখে না। তাদের কথা চিন্তা করে একটি বৃদ্ধাশ্রম গড়ার তার স্বপ্ন। তার সাফল্য দেখে অনেক নারীই এখন দেখছেন আগামীর দিনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।
কান্না জড়িত কন্ঠে সনজিতা চক্রবর্তী বলেন, এক সময় দারিদ্রতার সঙ্গে লড়াই করেছি। এখন আল্লাহর রহমতে ভালো আছি। নিজের চেষ্টায় একটা কিছু করতে পেরেছি এটাই অনেক ভালো। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আন্টি নামে পরিচিত। ছোটকালে আমার অনেক স্বপ্ন ছিলো অভিনয় জগতে কাজ করার। কিন্তু অভাবের সংসারে ইচ্ছেটা আর পূর্ন হয়নি। এখণ একটিই স্বপ্ন সরকারি যদি কোনো সহযোগিতা পাই তাহলে অসহায় বয়স্ক নারীদের জন্য একটি বৃদ্ধাশ্রম গড়বো। সেবামূলক কাজে আজীবন মানুষের পাশে থাকতে চাই।
সনজিতা চক্রবর্তীর স্বামী খোকন চক্রবর্তী বলেন, স্ত্রীর দোকানের কাজে আমি সার্বক্ষণিক সহযোগিতা করে আসছি। এখান থেকে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হয়। দোকানের আয়ে জমি কিনেছি, জায়গা কিনে বাড়ি করেছি। আল্লাহর রহমতে আমরা অনেক সুখে আছি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, বিপনি দোকানের স্বত্ত্বাধিকারী সনজিতা চক্রবর্তী যেভাবে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছেন তাতে বাড়িতে কাজ না করে মেয়েরা যদি এভাবে বাজারমুখী হয় তাহলে তারাও সনজিতা চক্রবর্তীর মতো স্বাবলম্বী হতে পারবে বলে আমি মনে করি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় সনজিতা চক্রবর্তীর স্বাবলম্বী হওয়ার গল্প
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় সনজিতা চক্রবর্তীর স্বাবলম্বী হওয়ার গল্প

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত