আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় সুপার বোর্ড কোম্পানির দাপট: খালের পর বালুর নিচে বসতবাড়ি!

মুন্সীগঞ্জের গজারিয়ায় মানুষের বসতবাড়ি এবং সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে সুপার বোর্ড মিলস লিমিটেড নামে এক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করে এই বালু ভরাট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
​রবিবার (১১ অক্টোবর) দুপুরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা যায়।
​সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় অন্তত ১০ ফুট উচ্চতায় বালু ভরাট করা হয়েছে যা আশপাশের অনেক টিনশেড ঘরের চালের উচ্চতা পর্যন্ত ছুঁয়েছে। ভরাটকৃত জায়গার বালুমিশ্রিত পানি নিষ্কাশনের মাধ্যমে একটি সরকারি খালও প্রায় ভরাট হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
​ভুক্তভোগী হোসনে আরা কান্নাজড়িত কণ্ঠে জানান, 'প্রভাবশালী একটি চক্র স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এই বালু ভরাটের কার্যক্রম পরিচালনা করছে। কয়েক দিনের একটানা বালু ভরাটে আমাদের বসতঘরের ভেতর বালু ঢুকে পড়েছে। আমরা এখন কোথায় যাব? প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।'
 
​আরেক ভুক্তভোগী রহিমা বেগম বলেন, 'মানুষের ঘরের চালের ওপর পর্যন্ত বালু উঠে গেছে। কোনো ধরনের মাপঝোক বা নিয়ম না মেনে এভাবে বালু ভরাট করা সম্পূর্ণ অনৈতিক। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আমরা এই এলাকায় বসবাস করতে পারব না।'
 
​বয়োবৃদ্ধ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, 'প্রতিষ্ঠানটি শুধু ব্যক্তি মালিকানাধীন জায়গাই দখল করছে না বরং সরকারি খালও দখল করেছে। বালু ভরাটের কারণে পানি খালে পড়ে খালটিও ভরে গেছে।'
 
​স্থানীয় বাসিন্দা গাজীর বেপারী বলেন, 'বালু ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তারা আমাদের জমি মাপার কথা বলছে। অথচ বালু ফেলার আগেই জমিও সীমানা নির্ধারণ করা উচিত ছিল। এখন বালু ফেলে জমি মেপে কী লাভ? আমাদের দাবি, বাড়িঘরের ওপর থেকে এই বালু কোম্পানির মাধ্যমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক।'
 
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কামরুল হোসাইন দাবি করেন, 'আমরা কোনো বালু ভরাট করছি না এবং খালও ভরাট করিনি। স্থানীয় লোকজন নিজেরাই তাদের জমি বালু দিয়ে ভরাট করে আমাদের কাছে বিক্রি করে। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।'
 
​এ বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন বলেন, 'বিষয়টি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম। আমি দ্রুত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় সুপার বোর্ড কোম্পানির দাপট: খালের পর বালুর নিচে বসতবাড়ি!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় সুপার বোর্ড কোম্পানির দাপট: খালের পর বালুর নিচে বসতবাড়ি!

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় মানুষের বসতবাড়ি এবং সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে সুপার বোর্ড মিলস লিমিটেড নামে এক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করে এই বালু ভরাট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
​রবিবার (১১ অক্টোবর) দুপুরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা যায়।
​সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় অন্তত ১০ ফুট উচ্চতায় বালু ভরাট করা হয়েছে যা আশপাশের অনেক টিনশেড ঘরের চালের উচ্চতা পর্যন্ত ছুঁয়েছে। ভরাটকৃত জায়গার বালুমিশ্রিত পানি নিষ্কাশনের মাধ্যমে একটি সরকারি খালও প্রায় ভরাট হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
​ভুক্তভোগী হোসনে আরা কান্নাজড়িত কণ্ঠে জানান, 'প্রভাবশালী একটি চক্র স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এই বালু ভরাটের কার্যক্রম পরিচালনা করছে। কয়েক দিনের একটানা বালু ভরাটে আমাদের বসতঘরের ভেতর বালু ঢুকে পড়েছে। আমরা এখন কোথায় যাব? প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।'
 
​আরেক ভুক্তভোগী রহিমা বেগম বলেন, 'মানুষের ঘরের চালের ওপর পর্যন্ত বালু উঠে গেছে। কোনো ধরনের মাপঝোক বা নিয়ম না মেনে এভাবে বালু ভরাট করা সম্পূর্ণ অনৈতিক। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আমরা এই এলাকায় বসবাস করতে পারব না।'
 
​বয়োবৃদ্ধ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, 'প্রতিষ্ঠানটি শুধু ব্যক্তি মালিকানাধীন জায়গাই দখল করছে না বরং সরকারি খালও দখল করেছে। বালু ভরাটের কারণে পানি খালে পড়ে খালটিও ভরে গেছে।'
 
​স্থানীয় বাসিন্দা গাজীর বেপারী বলেন, 'বালু ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তারা আমাদের জমি মাপার কথা বলছে। অথচ বালু ফেলার আগেই জমিও সীমানা নির্ধারণ করা উচিত ছিল। এখন বালু ফেলে জমি মেপে কী লাভ? আমাদের দাবি, বাড়িঘরের ওপর থেকে এই বালু কোম্পানির মাধ্যমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক।'
 
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কামরুল হোসাইন দাবি করেন, 'আমরা কোনো বালু ভরাট করছি না এবং খালও ভরাট করিনি। স্থানীয় লোকজন নিজেরাই তাদের জমি বালু দিয়ে ভরাট করে আমাদের কাছে বিক্রি করে। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।'
 
​এ বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন বলেন, 'বিষয়টি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম। আমি দ্রুত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত