আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ জন গ্রেপ্তার

 মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​
গ্রেপ্তারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​অভিযান প্রসঙ্গে মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গজারিয়া এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ​গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ জন গ্রেপ্তার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

 মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​
গ্রেপ্তারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​অভিযান প্রসঙ্গে মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গজারিয়া এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ​গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত