আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

 ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। অভিযানে শটগান,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, আটক করা হয়েছে একজনকে।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার দুর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি ১টি শটগান, ৩ রাউন্ড গুলি, ৯টি দেশীয় দা এবং একটি দ্রুতগতির ১টি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় নৌ-ডাকাত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।
 
আটককৃতের নাম জামাল হোসেন (৪৪)। সে ভাসারচর গ্রামের শহীদ ঢালির ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে আটক জামাল হোসেন কুখ্যাত নৌ-ডাকাত 'নয়ন-পিয়াস' বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো।
 
গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। ইউনিয়নের চরচাষী, ভাসারচর এবং শিমুলিয়া গ্রামে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানাগুলোতে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​অভিযান চলাকালীন কুখ্যাত নৌ-ডাকাত 'নয়ন-পিয়াস' গ্রুপের সক্রিয় সদস্য আক্তার ও তার ছেলে রিয়াজের বাড়ির পানির ট্যাংকের পাশ থেকে দেশীয় তৈরি ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয় ৯টি দেশীয় দা। অভিযান চলাকালে নদীর ঘাট থেকে ডাকাত দলের ব্যবহৃত ১টি দ্রুতগতির ট্রলারও জব্দ করা হয়। অন্যদিকে অভিযানে ভাসারচর গ্রাম থেকে জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়। সে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সোর্স হিসেবে কাজ করতো।
 
এ বিষয়ে সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশব্যাপী সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গুয়াগাছিয়ায় অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদানের জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, " এই ঘটনায় একজন আটক রয়েছে। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করার পর আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। অভিযানে শটগান,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, আটক করা হয়েছে একজনকে।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার দুর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি ১টি শটগান, ৩ রাউন্ড গুলি, ৯টি দেশীয় দা এবং একটি দ্রুতগতির ১টি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় নৌ-ডাকাত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।
 
আটককৃতের নাম জামাল হোসেন (৪৪)। সে ভাসারচর গ্রামের শহীদ ঢালির ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে আটক জামাল হোসেন কুখ্যাত নৌ-ডাকাত 'নয়ন-পিয়াস' বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো।
 
গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। ইউনিয়নের চরচাষী, ভাসারচর এবং শিমুলিয়া গ্রামে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানাগুলোতে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​অভিযান চলাকালীন কুখ্যাত নৌ-ডাকাত 'নয়ন-পিয়াস' গ্রুপের সক্রিয় সদস্য আক্তার ও তার ছেলে রিয়াজের বাড়ির পানির ট্যাংকের পাশ থেকে দেশীয় তৈরি ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয় ৯টি দেশীয় দা। অভিযান চলাকালে নদীর ঘাট থেকে ডাকাত দলের ব্যবহৃত ১টি দ্রুতগতির ট্রলারও জব্দ করা হয়। অন্যদিকে অভিযানে ভাসারচর গ্রাম থেকে জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়। সে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সোর্স হিসেবে কাজ করতো।
 
এ বিষয়ে সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশব্যাপী সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গুয়াগাছিয়ায় অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদানের জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, " এই ঘটনায় একজন আটক রয়েছে। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করার পর আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত