আপডেট : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচার চালানোর সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী দুই নেতা। এদিকে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
 
হামলায় আহতরা হলেন, গজারিয়া উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক (৫২) এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদ্য পদত্যাগকারী আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার (৪৫)।
 
ভুক্তভোগী আব্দুর রহমান শফিক অভিযোগ করে বলেন, "আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা যেখানেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাচ্ছি, সেখানেই বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারীরা বাধা দিচ্ছে। শুক্রবার বিকেলে আলীপুরা গ্রামে ভোটারদের কাছে যাওয়ার সময় রতনের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও অধ্যাপক শফিক শিকদারসহ কয়েকজন আহত হই। আমরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি এবং বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। আগামীকাল এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে।"
 
এদিকে অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান রতনের সমর্থক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, "আমরা শুনেছি তারা এলাকায় কালো টাকা বিলি করার সময় সাধারণ মানুষের হাতে ধরা পড়ে। তখন উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। এর সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিল না।"
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসন অবগত রয়েছে।
 
​গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, "খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের ধাওয়ায় কয়েকজন ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে তাদের মারধর করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। একজনের পাঞ্জাবির পকেট ছেঁড়া অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত ২
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত ২

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচার চালানোর সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী দুই নেতা। এদিকে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
 
হামলায় আহতরা হলেন, গজারিয়া উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক (৫২) এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদ্য পদত্যাগকারী আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার (৪৫)।
 
ভুক্তভোগী আব্দুর রহমান শফিক অভিযোগ করে বলেন, "আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা যেখানেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাচ্ছি, সেখানেই বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারীরা বাধা দিচ্ছে। শুক্রবার বিকেলে আলীপুরা গ্রামে ভোটারদের কাছে যাওয়ার সময় রতনের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও অধ্যাপক শফিক শিকদারসহ কয়েকজন আহত হই। আমরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি এবং বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। আগামীকাল এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে।"
 
এদিকে অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান রতনের সমর্থক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, "আমরা শুনেছি তারা এলাকায় কালো টাকা বিলি করার সময় সাধারণ মানুষের হাতে ধরা পড়ে। তখন উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। এর সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিল না।"
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসন অবগত রয়েছে।
 
​গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, "খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের ধাওয়ায় কয়েকজন ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে তাদের মারধর করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। একজনের পাঞ্জাবির পকেট ছেঁড়া অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত