ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় হায়েস গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে।
নিহত পথচারী হাসেম চৌধুরী (৬৫)। সে গজারিয়া উপজেলার আনাপুরা গ্রামের মঙ্গল চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর বিকালে ভিটিকান্দি গ্রাম থেকে নিজ বাড়ি আনারপুরা গ্রামে যাচ্ছিলেন হাশেম চৌধুরী। পথিমধ্যে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী লেনে দ্রুত গতির হায়েস গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক হায়েস গাড়িটি আটক করে চালককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, ' এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছে। নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

মতামত