আপডেট : শুক্রবার, ১২ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় হোটেলের সামনে থেকে যাত্রীবাহী বাস চুরি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি হোটেলের সামনে পার্কিং করে রাখা সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবহন মালিক ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
 
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে বালুয়াকান্দি এলাকার নাইট মুন হোটেলের বিপরীত পাশে পার্কিং করে রাখা বাসটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৬৮) চুরি হয়ে যায়। এ ঘটনায় বাসের মালিক আফজাল হোসেন বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
বাসের মালিক আফজাল হোসেন জানান, বুধবার বিকেলে তিনি বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করে রেখে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এসে দেখেন বাসটি সেখানে নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যায়। বাসটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
স্থানীয়রা জানান, গজারিয়ায় এ ধরনের যাত্রীবাহী বাস চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাস চুরি হয়ে যাওয়ার ঘটনায় পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে। একই সঙ্গে তারা মহাসড়কসংলগ্ন পার্কিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, বাস চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। বাসটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় হোটেলের সামনে থেকে যাত্রীবাহী বাস চুরি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় হোটেলের সামনে থেকে যাত্রীবাহী বাস চুরি.

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি হোটেলের সামনে পার্কিং করে রাখা সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবহন মালিক ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
 
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে বালুয়াকান্দি এলাকার নাইট মুন হোটেলের বিপরীত পাশে পার্কিং করে রাখা বাসটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৬৮) চুরি হয়ে যায়। এ ঘটনায় বাসের মালিক আফজাল হোসেন বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
বাসের মালিক আফজাল হোসেন জানান, বুধবার বিকেলে তিনি বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করে রেখে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এসে দেখেন বাসটি সেখানে নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যায়। বাসটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
স্থানীয়রা জানান, গজারিয়ায় এ ধরনের যাত্রীবাহী বাস চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাস চুরি হয়ে যাওয়ার ঘটনায় পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে। একই সঙ্গে তারা মহাসড়কসংলগ্ন পার্কিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, বাস চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। বাসটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত