আপডেট : রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ১০টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০টি মণ্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ধুম। 
 
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। যেন দম ফেলার সময় নেই প্রতিমা তৈরির শিল্পীদের। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে মাটি দিয়ে  প্রতিমা তৈরির মূল কাজ। এরপর প্রতিমা শুকানোর পর  কেউ কেউ শুরু করেছে প্রতিমায় রঙের কাজ।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, হোসেন্দী ইউনিয়নে-৩টি, ভবেরচর ইউনিয়নে-২টি, বাউশিয়া ইউনিয়নে-১টি, ইমামপুর ইউনিয়নে-১টি ও গজারিয়া ইউনিয়নে-৩টি মোট ১০টি মণ্ডপে দুর্গা পূজার জন্য প্রস্তুতি চলছে।
 
প্রতিমা তৈরির কারিগররা বলেন, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। পূজা আসন্ন হওয়ায় তারা রাত জেগে কাজ করছেন।
 
গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব। 
 
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ১০টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা শারদীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের সহযোগিতা করছেন।
 
এদিকে পূজা উপলক্ষ্যে মণ্ডপ গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। তিনি বলেন, গজারিয়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপান করতে পারেন সে জন্য পুলিশ প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।########
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ১০টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ১০টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০টি মণ্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ধুম। 
 
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। যেন দম ফেলার সময় নেই প্রতিমা তৈরির শিল্পীদের। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে মাটি দিয়ে  প্রতিমা তৈরির মূল কাজ। এরপর প্রতিমা শুকানোর পর  কেউ কেউ শুরু করেছে প্রতিমায় রঙের কাজ।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, হোসেন্দী ইউনিয়নে-৩টি, ভবেরচর ইউনিয়নে-২টি, বাউশিয়া ইউনিয়নে-১টি, ইমামপুর ইউনিয়নে-১টি ও গজারিয়া ইউনিয়নে-৩টি মোট ১০টি মণ্ডপে দুর্গা পূজার জন্য প্রস্তুতি চলছে।
 
প্রতিমা তৈরির কারিগররা বলেন, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। পূজা আসন্ন হওয়ায় তারা রাত জেগে কাজ করছেন।
 
গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব। 
 
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ১০টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা শারদীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের সহযোগিতা করছেন।
 
এদিকে পূজা উপলক্ষ্যে মণ্ডপ গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। তিনি বলেন, গজারিয়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপান করতে পারেন সে জন্য পুলিশ প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।########
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত