আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ১০ বছরেও পাকা হয়নি ইটের সড়ক, দুর্ভোগে এলাকাবাসী.

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইটের সলিং করার প্রায় ১০ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দৌলতপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদায় পরিণত হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।
 
সরেজমিনে দেখা যায়,রসুলপুর-দৌলতপুর পাকা সড়কের সঙ্গে সংযুক্ত মুসলিম দর্জি বাড়ি থেকে নদীর ঘাট পর্যন্ত প্রায় ৬০০ মিটার সড়কের অধিকাংশ অংশই বেহাল। কোথাও কোথাও সড়কের ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বৃষ্টির পানি জমে এসব স্থানে কাদা তৈরি হওয়ায় পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। খানাখন্দের কারণে অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে অনেক পথচারী কাদা-পানি মাড়িয়ে চলাচল করছেন। সড়কের শেষপ্রান্তের ঘাটলাটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। ঘাটলার গোড়ার মাটি ধসে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতপুর গ্রামের দুটি কান্দির প্রায় ৭০০ পরিবার এ সড়কের ওপর নির্ভরশীল। নদীর ঘাটসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি ও কাদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিকল্প সড়ক না থাকায় অনেক সময় প্রতিবেশীদের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতে হয়।
 
অটোরিকশাচালক ফরিদ বলেন, সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে চরম সমস্যা হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঝুঁকি এড়াতে চালকেরা এ সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন।
 
স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, গত ১০ থেকে ১৫ বছরে এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। সড়কটির অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কঠিন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকলেও সংশ্লিষ্টদের নজরে আসছে না।
 
আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, একই গ্রামে একটি পরিবারের চলাচলের জন্য পাকা সড়ক করা হয়েছে। অথচ শত শত পরিবারের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি বছরের পর বছর পাকা হচ্ছে না। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন।
 
স্থানীয় চায়ের দোকানি আব্দুল সেলিম বলেন, প্রায় এক যুগ আগে সড়কটিতে ইটের সলিং করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটির অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষও স্বাভাবিক ভাবে হাঁটতে পারেন না।
 
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেন বলেন, সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সড়কটি পরিদর্শন করেছেন। পরে সড়কে মাটি ফেলার প্রস্তাব দেওয়া হলেও পাকা না করে শুধু মাটি ফেলা স্থায়ী সমাধান নয় বলে তা করা হয়নি। জনস্বার্থে সড়কটি দ্রুত পাকা করা প্রয়োজন।
 
স্থানীয়দের দাবি, সড়কটি উঁচু করে দ্রুত পাকা করার পাশাপাশি জরাজীর্ণ ঘাটলাটি সংস্কার করতে হবে। একই সঙ্গে ঘাটলার গোড়ার ধসে পড়া অংশও মেরামত করা জরুরি। এসব কাজ দ্রুত বাস্তবায়ন হলে দৌলতপুর গ্রামের দুই কান্দির শত শত পরিবারের দুর্ভোগ কমবে এবং নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হবে।
 
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রায়হান ফারুক বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হবে। সরেজমিনে পরিদর্শন করে সড়কের সমস্যা ও ঘাটলার অবস্থা যাচাই করা হবে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ১০ বছরেও পাকা হয়নি ইটের সড়ক, দুর্ভোগে এলাকাবাসী.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ১০ বছরেও পাকা হয়নি ইটের সড়ক, দুর্ভোগে এলাকাবাসী.

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত