মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লস্করদী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, গ্রেপ্তার দুলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মতামত