আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

​মুন্সীগঞ্জের গজারিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ আল আমিন (৩২) নামের এক প্রাইভেটকার চালককে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। 

সোমবার (৯ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক ব্যবসায়ী।

আটককৃত আল আমিন চর বাউশিয়া মধ্যম কান্দি (গুচ্ছগ্রাম) এলাকার শহিদুল্লাহর ছেলে। পলাতক দু'জন হলেন একই এলাকার মোয়াজ্জেমের ছেলে মুন্না (৩৪) এবং স্বপন (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে চলাচলের সময় হাইওয়ে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু প্রাইভেট-কারটির সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করলে পেছন থেকে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। এ সময় চালক আল-আমিনকে আটক করা গেলেও গাড়িতে থাকা অপর দু'জন মুন্না ও স্বপন গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তবে আল আমিনের স্ত্রীর স্বপ্না আক্তার আল আমিনকে নির্দোষ দাবি করে বলেন, “আমরা গরিব মানুষ, সরকারের দেওয়া গুচ্ছগ্রামের ঘরে থাকি। রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে ওই দুজন আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। আমার তিনটি ছোট ছোট শিশু সন্তান রয়েছে।”

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহ কামাল আকন্দ বলেন, "মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে আমাদের এই টহল কার্যক্রম। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

​মুন্সীগঞ্জের গজারিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ আল আমিন (৩২) নামের এক প্রাইভেটকার চালককে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। 

সোমবার (৯ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক ব্যবসায়ী।

আটককৃত আল আমিন চর বাউশিয়া মধ্যম কান্দি (গুচ্ছগ্রাম) এলাকার শহিদুল্লাহর ছেলে। পলাতক দু'জন হলেন একই এলাকার মোয়াজ্জেমের ছেলে মুন্না (৩৪) এবং স্বপন (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে চলাচলের সময় হাইওয়ে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু প্রাইভেট-কারটির সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করলে পেছন থেকে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। এ সময় চালক আল-আমিনকে আটক করা গেলেও গাড়িতে থাকা অপর দু'জন মুন্না ও স্বপন গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তবে আল আমিনের স্ত্রীর স্বপ্না আক্তার আল আমিনকে নির্দোষ দাবি করে বলেন, “আমরা গরিব মানুষ, সরকারের দেওয়া গুচ্ছগ্রামের ঘরে থাকি। রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে ওই দুজন আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। আমার তিনটি ছোট ছোট শিশু সন্তান রয়েছে।”

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহ কামাল আকন্দ বলেন, "মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে আমাদের এই টহল কার্যক্রম। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত