আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত ঘন্টা যাত্রী ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা সেতুর ঢালে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন মহাসড়কের ঢাকামুখি লেনের যাত্রী ও চালকরা। গতকাল বুধবার সকাল ৫ টার দিকে জামালদী মেঘনা সেতুর ঢাল থেকে আনারপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে ওইদিন বেলা ১২ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
খবর নিয়ে জানা যায়, বুধবার সকাল ৫ টার দিকে মহাসড়কের মেঘনা সেতুর ঢালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে পরে যানজট সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ যানজট মহাসড়কের প্রায় ৫কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়ে পরিবহনের চালক ও যাত্রীরা।
এদিকে, তিশা পরিবহনের বাসের যাত্রী মিজান বলেন, অনেক সময় ধরে জ্যামে আটকা পড়ে আছি। ঢাকা ডাক্তার দেখানোর উদ্দেশ্য রওনা দিছি। গাড়ি ভাটেরচর আসার পর এগোচ্ছেনা। কখন শহরে যাবো সঠিক সময় বলা যাচ্ছে না।
ঢাকামুখী হানিফ পরিবহনের বাস চালক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই এমন জট লেগে থাকে। হাইওয়ে পুলিশের সঠিক নজরদারি থাকলে এমনটা হতো না। আজ দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।
বেলা ১১ টার দিকে জামালদী এলাকায় ভোগান্তির শিকার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তার বলেন, দেখুন সকালে দুর্ঘটনা ঘটেছে। এখন বেলা ১১ টা। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরানো হয়নি। দুর্ঘটনার স্থান থেকে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি অন্তত সাত কিলোমিটার দুরত্ব। ঘটনার ৬ ঘন্টা পেরিয়ে গেলও হাইওয়ে পুলিশ রেকার নিয়ে আসে নাই। এই যদি হয় তাদের কাজের গতি সাধারণ মানুষের দুর্ভোগ হবেই।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মেঘনা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় এ যানজট সৃষ্টি হয়। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত ঘন্টা যাত্রী ভোগান্তি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত ঘন্টা যাত্রী ভোগান্তি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা সেতুর ঢালে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন মহাসড়কের ঢাকামুখি লেনের যাত্রী ও চালকরা। গতকাল বুধবার সকাল ৫ টার দিকে জামালদী মেঘনা সেতুর ঢাল থেকে আনারপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে ওইদিন বেলা ১২ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
খবর নিয়ে জানা যায়, বুধবার সকাল ৫ টার দিকে মহাসড়কের মেঘনা সেতুর ঢালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে পরে যানজট সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ যানজট মহাসড়কের প্রায় ৫কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়ে পরিবহনের চালক ও যাত্রীরা।
এদিকে, তিশা পরিবহনের বাসের যাত্রী মিজান বলেন, অনেক সময় ধরে জ্যামে আটকা পড়ে আছি। ঢাকা ডাক্তার দেখানোর উদ্দেশ্য রওনা দিছি। গাড়ি ভাটেরচর আসার পর এগোচ্ছেনা। কখন শহরে যাবো সঠিক সময় বলা যাচ্ছে না।
ঢাকামুখী হানিফ পরিবহনের বাস চালক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই এমন জট লেগে থাকে। হাইওয়ে পুলিশের সঠিক নজরদারি থাকলে এমনটা হতো না। আজ দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।
বেলা ১১ টার দিকে জামালদী এলাকায় ভোগান্তির শিকার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তার বলেন, দেখুন সকালে দুর্ঘটনা ঘটেছে। এখন বেলা ১১ টা। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরানো হয়নি। দুর্ঘটনার স্থান থেকে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি অন্তত সাত কিলোমিটার দুরত্ব। ঘটনার ৬ ঘন্টা পেরিয়ে গেলও হাইওয়ে পুলিশ রেকার নিয়ে আসে নাই। এই যদি হয় তাদের কাজের গতি সাধারণ মানুষের দুর্ভোগ হবেই।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মেঘনা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় এ যানজট সৃষ্টি হয়। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত