মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় পাঁচ প্রতিষ্ঠানটিকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় চলে এ অভিযান। অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান। অভিযান শেষে তিনি জানান, দিনব্যাপী অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পূর্বের বিচ্ছিন্নকৃত কোন চুন কারখানায় বর্তমানে গ্যাস সংযোগ পাওয়া যায়নি। মার্বেল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হলেও অবৈধ লাইন পাওয়া যায়নি।
এবিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গজারিয়া উপজেলায় একটিও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না। অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

মতামত