আপডেট : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ৫ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে মাহিদ (৫) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন থাকা এবং মৃত্যুর কারণ নিয়ে স্বজন ও স্থানীয়দের বিভিন্ন রকম বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
 
​নিহত মাহিদ উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের
আবদুল্লাহপুর গ্রামের আল-আমিনের ছেলে।
 
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিন বিকেলে সমবয়সীদের সঙ্গে স্থানীয় স্কুল মাঠে খেলতে যেত মাহিদ। তবে গত কয়েকদিন ধরে খেলতে গেলেই তাকে মারধর করা হতো বলে পরিবারের অভিযোগ। গত কিছুদিনের মধ্যে দুইবার তার সমবয়সীরা ধারালো কাঁচি ও ইট দিয়ে মাহিদের মাথায় আঘাত করে যার ফলে তার মাথায় পাঁচটি সেলাই লাগে।
 
​শিশুটির মামা নুরুদ্দিন বলেন, ‘সর্বশেষ গত ৬ অক্টোবর সমবয়সীদের মধ্যে মাহিদের চাচাতো ভাই আরাবি ভাঙা টাইলস দিয়ে মাহিদের মাথায় আঘাত করলে রক্তক্ষরণ শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। তবে অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচাতো ভাইয়ের মারধরেই মাহিদের মৃত্যু হয়েছে; আমি এর বিচার চাই।’
 
​অন্যদিকে নিহতের চাচা আব্দুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘বাচ্চাদের খেলাধুলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। আমরা চার ভাই, নিহত মাহিদ আমার ভাই আল-আমিনের ছেলে আর যে আঘাত করেছে সে আরেক ভাই রুহুল আমিনের ছেলে আরাবি। কয়েক দিন আগে আরও দুটি শিশু মাহিদকে মারধর করেছিল। সে মূলত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল।’
 
বিষয়টি সম্পর্কে ​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
 
​এদিকে শিশুটির রহস্যজনক মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ৫ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ৫ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে মাহিদ (৫) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন থাকা এবং মৃত্যুর কারণ নিয়ে স্বজন ও স্থানীয়দের বিভিন্ন রকম বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
 
​নিহত মাহিদ উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের
আবদুল্লাহপুর গ্রামের আল-আমিনের ছেলে।
 
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিন বিকেলে সমবয়সীদের সঙ্গে স্থানীয় স্কুল মাঠে খেলতে যেত মাহিদ। তবে গত কয়েকদিন ধরে খেলতে গেলেই তাকে মারধর করা হতো বলে পরিবারের অভিযোগ। গত কিছুদিনের মধ্যে দুইবার তার সমবয়সীরা ধারালো কাঁচি ও ইট দিয়ে মাহিদের মাথায় আঘাত করে যার ফলে তার মাথায় পাঁচটি সেলাই লাগে।
 
​শিশুটির মামা নুরুদ্দিন বলেন, ‘সর্বশেষ গত ৬ অক্টোবর সমবয়সীদের মধ্যে মাহিদের চাচাতো ভাই আরাবি ভাঙা টাইলস দিয়ে মাহিদের মাথায় আঘাত করলে রক্তক্ষরণ শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। তবে অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচাতো ভাইয়ের মারধরেই মাহিদের মৃত্যু হয়েছে; আমি এর বিচার চাই।’
 
​অন্যদিকে নিহতের চাচা আব্দুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘বাচ্চাদের খেলাধুলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। আমরা চার ভাই, নিহত মাহিদ আমার ভাই আল-আমিনের ছেলে আর যে আঘাত করেছে সে আরেক ভাই রুহুল আমিনের ছেলে আরাবি। কয়েক দিন আগে আরও দুটি শিশু মাহিদকে মারধর করেছিল। সে মূলত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল।’
 
বিষয়টি সম্পর্কে ​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
 
​এদিকে শিশুটির রহস্যজনক মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত