আপডেট : রোববার, ২৯ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের এক নীরব মানবসেবীর নাম হাকিম আলী প্রধান (৭২)। কারো মৃত্যুর খবর পেলেই তিনি ছুটে যান কবরস্থানে। দিন রাতের তোয়াক্কা না করে নিজ হাতে মৃত ব্যক্তির কবর খুঁড়েছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। নিঃস্বার্থ ভাবে মানুষের শেষ বিদায়ে পাশে দাঁড়িয়ে তিনি যেন নিঃশব্দে লিখে চলেছেন মানবতার এক অনন্য গল্প।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হাকিম আলী প্রধান পেশায় একজন কৃষক। কৃষি কাজ করেই চলে তার সংসার। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবার। তবে জীবিকার পাশাপাশি গত প্রায় ৬০ বছর ধরে তিনি করে যাচ্ছেন এক ব্যতিক্রমী মানবসেবা। এ পর্যন্ত অন্তত ৩০০ জনের বেশি মানুষের কবর খুঁড়েছেন তিনি।
হাকিম আলী প্রধান জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম কবর খোঁড়ার কাজে যুক্ত হন। ছোটবেলায় এলাকার প্রবীণদের সঙ্গে কবরস্থানে গিয়ে কখনো দেখতেন, কখনো সহায়তা করতেন।সেই শুরু এরপর থেকেই মৃত্যুবরণ করা মানুষের জন্য কবর খোঁড়া নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি।
তিনি বলেন, বয়স হয়েছে, কিন্তু আল্লাহ এখনো শরীর ভালো রেখেছেন। যতদিন পারি, এই কাজ করে যেতে চাই। কবর খোঁড়ার জন্য কারো কাছ থেকে টাকা নেই না। কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে তাও গ্রহণ করি না।
হাকিম আলী প্রধানের সঙ্গে মাঝে মাঝে মৃত ব্যক্তিকে গোসল করানোর কাজে যুক্ত হন জাকারিয়া দেওয়ান। তিনিও জানান, আমরা আল্লাহকে খুশি করার জন্য এই কাজ করি। হাকিম আলী প্রধানের মতো মানুষ আমাদের জন্য গর্বের।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ছোট বেলা থেকেই দেখে আসছি তিনি মানুষের কবর খুঁড়েন। এই কাজের জন্য কখনো কোনো ধরনের হাদিয়া গ্রহণ করেন না। এলাকায় কেউ মারা গেলে মসজিদে ঘোষণা হলেই তাকে খবর দেওয়া হয়, আর তিনি নিজ উদ্যোগেই এগিয়ে যান। শুধু কবর খোঁড়াই নয়, মুর্দার কাপড়, বাঁশসহ প্রয়োজনীয় সবকিছু নিজেই বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসেন।
ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রধান বলেন, তিনি একজন সাধারণ কৃষক হয়েও অসাধারণ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিনা পারিশ্রমিকে মানুষের জন্য কাজ করা এমন মানুষ সমাজে খুবই বিরল।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের এক নীরব মানবসেবীর নাম হাকিম আলী প্রধান (৭২)। কারো মৃত্যুর খবর পেলেই তিনি ছুটে যান কবরস্থানে। দিন রাতের তোয়াক্কা না করে নিজ হাতে মৃত ব্যক্তির কবর খুঁড়েছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। নিঃস্বার্থ ভাবে মানুষের শেষ বিদায়ে পাশে দাঁড়িয়ে তিনি যেন নিঃশব্দে লিখে চলেছেন মানবতার এক অনন্য গল্প।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হাকিম আলী প্রধান পেশায় একজন কৃষক। কৃষি কাজ করেই চলে তার সংসার। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবার। তবে জীবিকার পাশাপাশি গত প্রায় ৬০ বছর ধরে তিনি করে যাচ্ছেন এক ব্যতিক্রমী মানবসেবা। এ পর্যন্ত অন্তত ৩০০ জনের বেশি মানুষের কবর খুঁড়েছেন তিনি।
হাকিম আলী প্রধান জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম কবর খোঁড়ার কাজে যুক্ত হন। ছোটবেলায় এলাকার প্রবীণদের সঙ্গে কবরস্থানে গিয়ে কখনো দেখতেন, কখনো সহায়তা করতেন।সেই শুরু এরপর থেকেই মৃত্যুবরণ করা মানুষের জন্য কবর খোঁড়া নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি।
তিনি বলেন, বয়স হয়েছে, কিন্তু আল্লাহ এখনো শরীর ভালো রেখেছেন। যতদিন পারি, এই কাজ করে যেতে চাই। কবর খোঁড়ার জন্য কারো কাছ থেকে টাকা নেই না। কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে তাও গ্রহণ করি না।
হাকিম আলী প্রধানের সঙ্গে মাঝে মাঝে মৃত ব্যক্তিকে গোসল করানোর কাজে যুক্ত হন জাকারিয়া দেওয়ান। তিনিও জানান, আমরা আল্লাহকে খুশি করার জন্য এই কাজ করি। হাকিম আলী প্রধানের মতো মানুষ আমাদের জন্য গর্বের।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ছোট বেলা থেকেই দেখে আসছি তিনি মানুষের কবর খুঁড়েন। এই কাজের জন্য কখনো কোনো ধরনের হাদিয়া গ্রহণ করেন না। এলাকায় কেউ মারা গেলে মসজিদে ঘোষণা হলেই তাকে খবর দেওয়া হয়, আর তিনি নিজ উদ্যোগেই এগিয়ে যান। শুধু কবর খোঁড়াই নয়, মুর্দার কাপড়, বাঁশসহ প্রয়োজনীয় সবকিছু নিজেই বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসেন।
ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রধান বলেন, তিনি একজন সাধারণ কৃষক হয়েও অসাধারণ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিনা পারিশ্রমিকে মানুষের জন্য কাজ করা এমন মানুষ সমাজে খুবই বিরল।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত